বিশ্বকাপের গুরুত্বপূর্ণ কোয়ার্টার ফাইনালের প্রথম ম্যাচে মুখোমুখি হচ্ছে ফ্রান্স এবং মরক্কো। এ ম্যাচের আগেই উত্তাপ ছড়াতে শুরু করেছে। সে আঁচ যেন ছড়িয়ে পড়েছে ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনেও।
Advertisement
ফ্রান্সের কোচ দিদিয়ের দেশম বিশ্বকাপের কোয়ার্টার-ফাইনালের আগের সংবাদ সম্মেলনে এক মরক্কোর সাংবাদিকের অভিযোগে বিরক্তি প্রকাশ করেন।
সংবাদ সম্মেলন শেষ ঘোষণা করা হলে দেশম যখন নিজের আসন ছেড়ে বেরিয়ে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন ঠিক তখনই মরক্কোর এক সাংবাদিক অভিযোগ করেন, আপনারা শুধু ফরাসি সাংবাদিকদেরই প্রশ্ন করার সুযোগ দিচ্ছেন। আমরা মরক্কোর সাংবাদিকদেরও প্রশ্ন করার অধিকার আছে।
এ সময় দেশমের পাশে ফিফা ও ফরাসি ফুটবল ফেডারেশনের একজন করে প্রেস কর্মকর্তা উপস্থিত ছিলেন।
Advertisement
অভিযোগের জবাবে দেশম বলেন, মাফ করবেন, কিন্তু আমাকে অনেক দূর যেতে হবে। আমার দুপুরের খাবার আছে, এরপর অনুশীলনও আছে। আমি জানি, কিন্তু আমিও খুব ভোরে বের হয়েছি। এখানে কতজন আছেন? ৫০ জন যদি হাত তোলেন, তাহলে আমি তো সবার প্রশ্নের উত্তর দিতে পারবো না। আমি কাউকে দোষ দিচ্ছি না, কিন্তু সবার উত্তর দেওয়া সম্ভব নয়।
এরপর দেশম আরও একটি প্রশ্নের উত্তর দেন এবং অল্পক্ষণ পরই সংবাদ সম্মেলনের সমাপ্তি ঘোষণা করা হয়।
আরআর/আইএইচএস/এএমএ
Advertisement