চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য ও নগর বিএনপির আহ্বায়ক এরশাদ উল্লাহ বলেছেন, দুর্যোগে অসহায় মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব।
Advertisement
বৃহস্পতিবার (৯ জুলাই) দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত উপজেলার চরখিজিরপুর, পশ্চিম গোমদণ্ডীসহ নদীতীরবর্তী বিভিন্ন এলাকা পরিদর্শন করে ক্ষতিগ্রস্ত পরিবারের হাতে খাদ্য সহায়তা তুলে দিয়ে তিনি এ কথা বলেন।
টানা বর্ষণ ও বন্যায় পানিবন্দি হয়ে পড়া চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার ২৫০টি অসহায় পরিবারের মধ্যে শুকনো খাদ্যসামগ্রী বিতরণ করেন এরশাদ উল্লাহ।
এ সময় তিনি বলেন, গত এক দশকের মধ্যে এমন ভারী বৃষ্টিপাত দেখা যায়নি। টানা বর্ষণ ও নদীর পানি বেড়ে যাওয়ায় নদীতীরবর্তী এলাকার মানুষ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন।
Advertisement
তিনি বলেন, ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর কষ্ট লাঘবে সরকার এবং স্থানীয় প্রশাসন সমন্বিতভাবে কাজ করছে। বন্যাদুর্গত মানুষের প্রয়োজনীয় সহায়তা অব্যাহত থাকবে।
খাদ্যসামগ্রী বিতরণকালে উপস্থিত ছিলেন বোয়ালখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেহেদী হাসান ফারুক, সহকারী কমিশনার (ভূমি) কানিজ ফাতেমা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা কামরুল হোসাইন, দক্ষিণ জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আজিজুল হক চেয়ারম্যান, বিএনপি নেতা শহীদুল্লাহ চৌধুরী ও কপিল উদ্দিনসহ স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিরা।
এমআরএএইচ/এনএইচআর
Advertisement