প্রবাস

মাহাথির মোহাম্মদের ১০১তম জন্মদিনে আনোয়ার ইব্রাহিমের শুভেচ্ছা

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী ড. মাহাথির মোহাম্মদের ১০১তম জন্মদিন উপলক্ষে তাকে শুভেচ্ছা জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম।

Advertisement

শুক্রবার (১০ জুলাই) নিজের ফেসবুক পোস্টে আনোয়ার ইব্রাহিম বলেন, ‘তুন ড. মাহাথিরকে ১০১তম জন্মদিনের শুভেচ্ছা। মহান আল্লাহর রহমতে তিনি যেন সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও তার অশেষ বরকত লাভ করেন।’

ড. মাহাথির মোহাম্মদ ১৯২৫ সালের ১০ জুলাই মালয়েশিয়ার কেদাহ অঙ্গরাজ্যের আলোর সেতারে জন্মগ্রহণ করেন। তিনি দুই দফায় মালয়েশিয়ার প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। প্রথম মেয়াদে ১৯৮১ থেকে ২০০৩ সাল পর্যন্ত টানা ২২ বছর দেশ পরিচালনা করেন। পরে ২০১৮ সালে আবারও প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেন এবং ২০২০ সাল পর্যন্ত ওই পদে ছিলেন।

২০১৮ সালে ৯২ বছর বয়সে দ্বিতীয়বার প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়ে তিনি বিশ্বের সবচেয়ে বয়স্ক কর্মরত প্রধানমন্ত্রী হিসেবে ইতিহাস গড়েন।

Advertisement

এসএনআর