জাতীয়

রাতে বন্ধুদের সঙ্গে গিয়েছিলেন মাওয়ায়, ফেরার পথে ট্রাকের ধাক্কায় নিহত

ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন পোস্তগোলা ব্রিজের ওপর ট্রাকের ধাক্কায় হুমায়ুন কবির (২৩) নামে এক মোটরসাইকেল আরোহী যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় সোহেল (২২) নামের তার এক বন্ধু গুরুতর আহত হয়েছেন।

Advertisement

শুক্রবার (১০ জুলাই) ভোর সাড়ে ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে সকাল সাড়ে ৬টার দিকে কর্তব্যরত চিকিৎসক হুমায়ুনকে মৃত ঘোষণা করেন।

তাকে ​হাসপাতালে নিয়ে আসা বন্ধু মো. মানিক জানান, আমরা ১০-১২জন বন্ধু মিলে রাতের ঢাকা থেকে মোটরসাইকেল যোগে মাওয়া ঘাটে ভ্রমনে যায়। ভ্রমণ শেষে ভোরের দিকে মোটরসাইকেল করে বাসায় ফেরার পথে পোস্তগোলা ব্রিজে ওপর একটি দ্রুতগামী ট্রাক হুমায়ুনে মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে হুমায়ুন ও তাঁর পেছনে থাকা সোহেল রাস্তায় ছিটকে পড়ে গুরুতর আহত হন। পরে তাদেরকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে হুমায়ুনকে শোক নিতে ঘোষণা করে ও জরুরী চিকিৎসা দেওয়া হয়।

তিনি আরো জানান, নিহত হুমায়ূনের গ্রামের বাড়ি চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার ভাওয়াল গ্রামের মো:রহমানের ছেলে।নিহত হুমায়ুন কলাবাগানের ঢালিবীড়ি এলাকার একটি বাসায় ভাড়া থাকতেন এবং একটি ডিপার্টমেন্টাল স্টোরে কর্মরত ছিলেন।

Advertisement

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ বক্সের ইনচার্জ পরিদর্শক মোহাম্মদ ফারুক চিকিৎসকের বরাত দিয়ে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ময়নাতদন্তে জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।

এসএনআর