ফুটবল দল হিসেবে আর্জেন্টিনার প্রতি ভালোবাসা কেমন হতে পারে, তা ফেসবুক পোস্টের মাধ্যমে জানালেন জার্মানি প্রবাসী সাউন্ড ইঞ্জিনিয়ার ও গল্পকার উদয় রহমান। ১৫ জুলাই বিকেল ৪টা ৫২ মিনিটে করা পোস্টে তিনি এমন অনুভূতি শেয়ার করেন।
Advertisement
সম্প্রতি গল্প লিখে ভাইরাল হওয়া উদয় রহমান লিখেছেন, ‘যেদিন আর্জেন্টিনার খেলা রাতে থাকে; সেদিন আমার দিন ফুরোয় না। তাও আবার আমাদের কলোনিয়াল হ্যাংওভারের সাথে!’
তিনি লিখেছেন, ‘আমার আর্জেন্টিনা সাপোর্টের প্রতি প্যাশন দেখে আমার এক জার্মান বন্ধু আমাকে এই পতাকাটা গিফট করেছিল। সেই থেকে এটা আমার কাজের টেবিলের কোণাতেই থাকে।’
আরও পড়ুন উদয় রহমানের ভাইরাল গল্প ‘সুর’ নিয়ে কেন তোলপাড়উদয় লিখেছেন, ‘তো সেদিন এক ইলেকট্রিশিয়ান বাসায় এসে পতাকাটা দেখে বলল, ‘তুমি আর্জেন্টাইন?’ চোখে বিশাল অবিশ্বাস। তাকে যতই বলি, ‘না, আমি বাংলাদেশি।’ সে কোনো ভৌগোলিক লজিকেই মেলাতে পারল না, এই সাপোর্ট বা পতাকা রাখার কারণটা কী?’
Advertisement
সবশেষে তিনি লিখেছেন, ‘আসলেই, এ দেশের কোটি মানুষের আর্জেন্টিনার প্রতি এই ভালোবাসার তেমন কোনো লজিক নেই। ভালোবাসার লজিক লাগেও না।’
এসইউ