শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের (ইইডি) প্রধান কার্যালয়ের তত্ত্বাবধায়ক প্রকৌশলী পদে যোগ দিয়েছেন মো. আলী ইমাম। রোববার (২৬ জুলাই) সকালে তিনি যোগ দেন। বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) হওয়া তত্ত্বাবধায়ক প্রকৌশলী শাহজাহান আলীর স্থলে দায়িত্ব পালন করবেন তিনি।
Advertisement
প্রকৌশলী আলী ইমাম এর আগে শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের (ইইডি) চট্টগ্রাম সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী ছিলেন। গত ২৩ জুলাই শিক্ষা মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে তাকে ঢাকায় প্রধান কার্যালয়ে পদায়ন করা হয়।
আরও পড়ুন শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের তত্ত্বাবধায়ক প্রকৌশলী শাহজাহান ওএসডিএকই আদেশে অধিদপ্তরের প্রধান কার্যালয়ের তত্ত্বাবধায়ক প্রকৌশলী (চলতি দায়িত্ব) শাহজাহান আলীকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়।
প্রধান কার্যালয়ে যোগ দেওয়া তত্ত্বাবধায়ক প্রকৌশলী আলী ইমাম খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) সাবেক ছাত্র। তার গ্রামের বাড়ি বগুড়ায়।
Advertisement
এএএইচ/এএমএ