পূর্ব সুন্দরবনে আবারো দেখা মিলেছে একটি রয়েল বেঙ্গল টাইগারের। তিন দিনের ব্যবধানে এবার বাঘটিকে শরণখোলা রেঞ্জের কচিখালী অভয়ারণ্য কেন্দ্রের টাইগার পয়েন্ট এলাকায় নদী সাঁতরে যেতে দেখা যায়।
Advertisement
রোববার (২৬ জুলাই) সকাল প্রায় ১০টার দিকে বন বিভাগের টহলরত বোটের সামনে নদীতে নামে বাঘটি। এক পাড় থেকে অন্য পাড়ে যাওয়ার উদ্দেশ্যে সাঁতার শুরু করলেও বোটের শব্দ পেয়ে কিছুক্ষণ পর আবার জঙ্গলের দিকে ফিরে যায়।
আরও পড়ুন সুন্দরবনে বন বিভাগের কার্যালয়ে বাঘএ দৃশ্যটি মুঠোফোনে ধারণ করেন বন বিভাগের বোটচালক সাইফুর রহমান (বিএম)। পরে তিনি ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করলে মুহূর্তের মধ্যেই তা ছড়িয়ে পড়ে।
এর আগে গত শুক্রবার (২৪ জুলাই) সুন্দরবন পূর্ব বন বিভাগের চাঁদপাই রেঞ্জের আন্ধারমানিক ইকো-ট্যুরিজম কেন্দ্র ও বন বিভাগের কার্যালয়ের সামনে একটি বাঘিনিকে দেখা যায়। সেটি কিছুক্ষণ দাঁড়িয়ে চারপাশ পর্যবেক্ষণ করে ধীর পায়ে হাঁটতে হাঁটতে মিলিয়ে যায় গভীর অরণ্যে।
Advertisement
নাহিদ ফরাজী/এফএ/জেআইএম