টানা দুই টি-টোয়েন্টি সিরিজ হারের পর অবশেষে তৃতীয় সিরিজে জয়ের মুখ দেখলো ভারত। আয়ারল্যান্ড ও ইংল্যান্ডের কাছে নাকানিচুবানি খাওয়ার পর জিম্বাবুয়েকে ধবলধোলাই করেছে ভারত। অধিনায়ক হয়ে অবশেষ সিরিজ জয়ের স্বাদ পেলেন শ্রেয়াস আইয়ার।
Advertisement
আগেই সিরিজ জয় নিশ্চিত হয়ে যায় টানা দুই টি-টোয়েন্টি জয়ে। শেষ ম্যাচও অবশ্য সমান গুরুত্ব দিয়েই খেলে সফরকারী ভারত। ৩৫ রানে জিতে ধবলধোলাই করেছে জিম্বাবুয়েকে। প্রথম দুই ম্যাচে জিতেছিল ৭ উইকেট ও ৯০ রানের ব্যবধানে।
শেষ ম্যাচে ভারতের বোর্ডে ১৯২ রান যোগ হয় বৈভব সুর্যবংশির ঝোড়ো অর্ধশতকে। ৪৯ বলে ৮ চার ও ৪ ছক্কায় ৮১ রান করেন এই ব্যাটার। ম্যাচ ও সিরিজসেরা, দুটো পুরস্কারই তিনি। ভারতের হয়ে ইশান কিষান ২৯, আইয়ার ২৭ ও রিংকু সিং করেন ২৫ রান। জিম্বাবুয়ের হয়ে ৪১ রানে ২ উইকেট নেন ব্রাড ইভান্স।
লক্ষ্য তাড়ায় নেমে ১৫৭ রানে গুটিয়ে যায় জিম্বাবুয়ে। ৩ উইকেট হারিয়ে ৩৪ রান করা স্বাগতিকরা আর ম্যাচে ফিরতে পারেনি। রায়ান বার্ল ৫৪ রান করে হারের ব্যবধান কমান। মাধেভেরে ২৮ ও বেন কারান করেন ২০ রান।
Advertisement
ভারতের হয়ে ২৯ রানে ৩ উইকেট নেন মায়াঙ্ক যাদব। দুই উইকেট নিলেও ৪৫ রান দিয়ে খরুচে ছিলেন যশ ঠাকুর।
আইএন