নদীর তীরে উদাস বিকেল,একলা বসে রই,দখিন হাওয়া বুকের ভেতরদোলা জাগায় কই?
Advertisement
শাওন মাসের কাজল মেঘেরউড়ান বহুদূর,পালতোলা ওই নৌকো ভাসায়অচিন কোনো সুর।
হঠাৎ শুনি প্রিয় ডাকনাম,পেছন ফিরে চাই,দুহাত মেলে মুঠো ভরেবকুল দিলে তাই!
বকুল ঘ্রাণে মাতাল হাওয়া,মন হয়ে যায় হারা,ফুল তো নয় এ-বুক পকেটেবিকেলবেলার তারা!
Advertisement
পাশে বসে মৃদু হেসেজুড়িয়ে দিলে মন,গন্ধমাখা এই বিকেলটাবাঁচুক আজীবন।
আরও পড়ুন বসন্তের পঙ্ক্তিমালাএসইউ