‘দরবার চালানো সহজ, ক্ষুধার্ত মানুষের পাশে দাঁড়ানো সহজ কাজ নয়’ বলে মন্তব্য করেছেন ইসলামি আলোচক ও রাহমানী ফাউন্ডেশনের চেয়ারম্যান মুস্তাফিজ রাহমানী।
Advertisement
১৬ জুলাই বিকেল ৩টা ৩৩ মিনিটে তার ফেসবুক পেজে ইসলামি আলোচক এনায়েতুল্লাহ আব্বাসীকে উদ্দেশ্য করে এমন মন্তব্য করেন।
মুস্তাফিজ রাহমানী লিখেছেন, ‘হ্যালো আব্বাসী সাহেব! রাহমানী বলছি... আগে গাড়িতে চলতাম, এখন রিকশায় চলি। আগে নিজেকে নিয়ে বেশি ভাবতাম, এখন ভাবি গরিব, অসহায় আর কর্মহীন মানুষদের নিয়ে।
আরও পড়ুন বন্যার্তদের মাঝে ত্রাণ সহায়তা দিচ্ছে আস-সুন্নাহ ফাউন্ডেশনদরবার চালানো সহজ হতে পারে, কিন্তু ঘামে ভেজা একজন শ্রমজীবী মানুষের হাত ধরে তাকে কর্মসংস্থানের ব্যবস্থা করে দেওয়া, ক্ষুধার্ত মানুষের পাশে দাঁড়ানো—এগুলো মোটেও সহজ কাজ নয়।
Advertisement
আব্বাসী হুজুর, একদিন-দুদিন আমাদের সঙ্গে থেকে রাহমানী ফাউন্ডেশনের কর্মসংস্থান প্রকল্পে মাঠে কাজ করুন। মানুষের জন্য বস্তা টানুন, রোদে-ঘামে শ্রমজীবী মানুষের পাশে দাঁড়ান।
১৬ জুলাই বিকেল ৩টা ৩৩ মিনিটে ফেসবুক পেজে এ পোস্ট করা হয়, ছবি: স্ক্রিনশট
তখন হয়তো অনুভব করবেন—হেলিকপ্টারের ভেতর থেকে কালো চশমা দিয়ে পৃথিবীকে দেখা আর চকবাজার-গুলিস্তানের ঘামে ভেজা মানুষের চোখ দিয়ে পৃথিবীকে দেখা এক জিনিস নয়।
আরও পড়ুন সন্তানকে শিক্ষিত বানানোর আগে মানুষ বানাই: আহমাদুল্লাহআমরা ইংল্যান্ড ইউরোপ ছেড়ে এ দেশে এসে মানুষের জন্য কাজ করছি। আপনিও দরবার ছেড়ে সাধারণ মানুষের কাতারে আসুন। মানবসেবা তো আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় কাজ তাই না? ওয়েলকাম আপনাকে...’
Advertisement
এসইউ