একদিন আমার মৃত্যুর খবরপাতায় পাতায়, খবরে খবরে ছেয়ে যাবে।কেউ হাসবে, কেউ কাঁদবে,কেউবা বলবে ধুর ছাইপাঁশ মরে গেলঅপছন্দনীয় গালির বন্যায় ভাসিয়ে দেবে।আহা বেঁচে থাকতে কতই না দাপটএখন কবরে আজাবে মরুক।তৃপ্তির ঢেঁকুর তুলে কেউ কেউফেসবুকের টাইমলাইনে চোখ বোলাবে।
Advertisement
কিছু আপনজন, প্রিয় মানুষনীরবে চোখ মুছবে রুমালে, আঁচলেবলবে বড়ই ভালো ছিল সে,তার কথায় আর লেখায় মানুষের কথা বলতোঅধিকারের কথা বলতো।একদিন আমার মৃত্যুর খবরপাতায় পাতায়, খবরে খবরে ছেয়ে যাবে নিশ্চিত।
সভ্যতার হুংকারমন্দির থেকে শোনা যায়, সভ্যতার হুংকারবলে যায় এই বিশ্ব নয়, তোমার আমার। একটি নগরী ধ্বংস হয়েছে, নেমেছে অন্ধকারমিলেমিশে মেনে নেওয়া, নেই তাদের সভ্যতায়।মন বিষণ্ন করে আমাদের চলার নেই ঠাঁইমসজিদ থেকে আজান শোনা যায়, বোঝ তার দায়।গির্জা থেকে আসে শান্তির বাণীপ্যাগোডা থেকে ভেসে আসে অভয়ের হাতছানি।প্রতিটি ধর্ম বলে যায় শান্তির বাণীবুঝতে পারলেই অভয়ে ভরে উঠবে তোমার হৃদয়খানি।মানা না-মানা তোমার অধিকার জেনোকিন্তু ভেবে নিও প্রতিটা ধর্মের প্রতিশোধ আছে মানো।
পরজন্মতুমি কি কখনো ভেবেছ, পৃথবীর মায়া ত্যগ করে,তুমি আমি পারি দেব অচিন পাড়ায়?তুমি কি চিন্তায় এনেছ সমুদ্রের সুন্দর শো-শো শব্দশোনা বন্ধ করে দেবে আমাদের দুই কর্ণ।আচ্ছা ভেবেছ কি, আমরা আলাদা হয়ে কীভাবে থাকব?পাপ-পুণ্যের হিসেব তো এই জনমে রাখিনি।পরজনমে কী করে আমি তোমায় পাবো?
Advertisement
ভেবেছ কি দুটি আত্মার কী পরিণতি হবে?কেউ কাউকে দেখব না, এই চোখে।শুধু অশ্রু গড়ানো শক্ত হয়ে যাবে,ভেবে আগেই মরব, কেন হিসেব করিনি পরজন্মের।
আরও পড়ুন শুক্লা গাঙ্গুলির কবিতা: উল-কাঁটাএসইউ