এবারের ফুটবল বিশ্বকাপের ফাইনালে পা রেখেছে আর্জেন্টিনা ও স্পেন। কী হবে ফলাফল, তা জানতে অপেক্ষা করতে হবে রাত তিনটা-সাড়ে তিনটা পর্যন্ত। কিন্তু তার আগেই শুরু হয়ে গেছে হিসাব-নিকাশ। সোশ্যাল মিডিয়ায় চলছে উন্মাদনা। নেটিজেনরা নানাবিধ জল্পনা-কল্পনা করছেন ফাইনাল ঘিরে।
Advertisement
আবু আজাদ লিখেছেন, ‘দ্বিতীয়বারের মতো বিশ্বচ্যাম্পিয়ন হতে পারে স্পেন—‘লা রোহা’দের পক্ষে আছে ৬টি লক্ষণ। এর মধ্যে কিছু মিল কিন্তু একদম খাঁটি ঐতিহাসিক কাকতালীয় ঘটনা...’
এম. আব্দুল্লাহ লিখেছেন, ‘স্পেন প্রথমে গোল দিলেই আর্জেন্টিনা জিতবে!’
আরও পড়ুন উদয় রহমানের পোস্ট / ‘জার্মান বন্ধু আর্জেন্টিনার পতাকাটা গিফট করেছিল’মো. নাসিরউদ্দিন ফকির লিটন লিখেছেন, ‘আমি আর্জেন্টিনার সাপোর্টার-ম্যারাডোনা থেকে মেসি। প্রতিযোগিতায় হার-জিত থাকবেই। মেনে নিতে হবে।’
Advertisement
দেওয়ান মাসুদ রহমান কিঞ্চিৎ খোঁচা দিয়ে লিখেছেন, ‘বিপুল শক্তিশালী ফিফা বনাম স্পেনের খেলা দেখার আমন্ত্রণ।’
এম আর যোসেফ লিখেছেন, ‘ফাইনালে আমার দুই পছন্দের দল মুখোমুখি—আর্জেন্টিনা এবং স্পেন! দ্বিতীয় দল হিসেবে স্পেনের জন্য ভালোবাসা সব সময়ই ছিল। কিন্তু যখন ট্রফিটার নাম বিশ্বকাপ, আর প্রতিপক্ষের নাম লিওনেল মেসি, তখন কোনো দ্বিধা নেই! আমার পূর্ণ সমর্থন শুধুই আর্জেন্টিনার জন্য। ফুটবলের জাদুকরের শেষ বিশ্বকাপ মঞ্চটা ট্রফি উঁচিয়েই শেষ হোক। লাস্ট ড্যান্সের শেষ হাসিটা তোমারই হোক কিং!’
আরও পড়ুন ব্রাজিল সমর্থকদের নিয়ে হাস্যরস আর্জেন্টিনা সমর্থকদেরদেবাশীষ ঘোষ লিখেছেন, ‘একজনে সাথে বাজি ধরেছি। আজ আর্জেন্টিনা জিতলে ও খাওয়াবে আর আর্জেন্টিনা হারলে আমি খাওয়াব। বেশি রিস্ক হয়ে গেল কি?’
সাইয়েদ আল হাসান শিমুল লিখেছেন, ‘আজ অনেকেই ফোন করে বিশ্বকাপ কোন দল নিলো জিজ্ঞেস করতেছে। কী আজব! পরে মনে পড়ল, আমি তো চাঁদপুরের।’
Advertisement
এসইউ