আমাকে ফেলে দিও ছোট্ট নর্দমায়যেখানে রোজকার ময়লা জমে,সেখানেই ডুবে থাকি নীরবে,শহরের কোলাহলে কেউ যেন না দেখেআমার ভাঙা মুখ, ভেজা চোখ।
Advertisement
ফুল ঝরে যায়, শুকিয়ে যায় কাগজ,মানুষের মায়া হারিয়ে যায় ধোঁয়ার মতো।আমি তবে থাকি ময়লার স্তূপে—অপমান, অবহেলা, অভিমান মিশেএকটা নষ্ট শহুরে গন্ধের সঙ্গে।
কিন্তু কে জানে,সেই নর্দমার জলেইকোনোদিন জন্ম নেবে এক টুকরো সবুজ,হয়তো অদেখা কোনো শাপলা,হয়তো লাল কৃষ্ণচূড়ার আগুন।
কেএসকে
Advertisement