জনগণকে তোষামোদি বন্ধ করে নিজের অধিকার বুঝে নেওয়ার আহ্বান জানিয়েছেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ডা. মাহমুদা মিতু। ২১ জুলাই সকাল ৯টা ১৬ মিনিটে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে এ বিষয়ে একটি পোস্ট করেছেন।
Advertisement
ডা. মাহমুদা মিতু লিখেছেন, ‘নির্বাচনে ১০ কোটি টাকা খরচ করে এমপি হলো। তারপর ৫০ কোটি টাকার প্রকল্প আনল, কিন্তু কাজ করল মাত্র ১০ কোটির। এলাকার মানুষ বাহবা দিলো ‘উন্নয়ন হয়েছে’। আর বাকি ৪০ কোটি চলে গেল নিজের পকেটে। দুর্নীতির এই চক্রই আমাদের রাষ্ট্রকে বছরের পর বছর পিছিয়ে দিয়েছে।
এলাকার মানুষও দেখলো উন্নয়ন হয়েছে। আবার ৪০ কোটি দিয়ে এমপি বেগমপারায় বাড়িও করে ফেললো।
আরও পড়ুন ডা. মাহমুদা মিতুর পোস্ট / নারী নার্সদের গল্প আসলে একেকটা সংগ্রামের গল্পআমাদের আরেকটি বড় সমস্যা হলো রাষ্ট্রের কাছ থেকে নাগরিক হিসেবে আমাদের কী কী পাওয়ার অধিকার, তা অনেকেই জানি না। যার ফলে দুইটা ইটের রাস্তা, পাঁচটা সুতির শাড়ি, বা সামান্য কিছু অনুদান পেলেই মনে হয়, অনেক বড় কিছু পেয়েছি।
Advertisement
মনে রাখবেন, এগুলো কোনো জনপ্রতিনিধির ব্যক্তিগত দান নয়। এগুলো জনগণের করের টাকায়, জনগণের সাংবিধানিক অধিকার অনুযায়ী রাষ্ট্রের দায়িত্ব। উন্নয়ন কোনো দয়া নয়, আপনার প্রাপ্য অধিকার।
উন্নয়ন প্রকল্প অনেকেই শুধু এইজন্য নেয় যে, এসব দিয়ে ইলেকশনের খরচ ওঠানো যাবে। পাশাপাশি ভাই, দুলাভাইদের টেন্ডার ধরিয়ে দিয়ে কোটি কোটি টাকা আয় করা যাবে। সো, তোষামোদি বন্ধ করে নিজের অধিকার বুঝে নিন।’
এসইউ
Advertisement