সাব্বির হাসান নিরব
Advertisement
হয়তো, আমার মৃত্যু সংবাদে তোমারহাত থেকে সেদ্ধ ভাতের হাড়ি পড়ে যাবে,কপোলজুড়ে অশ্রু ঝরবে,ঠোট কাঁপবে ধীরে ধীরে।
তুমি চাইলেই, দরজা কপাটেচিৎকার করতে পারবে না।তুমি চাইলেই, কথা দেওয়াকথা রাখতে পারবে না।
তুমি চাইলেই, আমায় শিয়রেএসে দাঁড়াতে পারবে না।হয়তো সময়ের অভাবে,নয়তো কঠিন বাস্তবতায়।
Advertisement
আবার এমনও হতে পারেতুমি আমার মৃত্যুর খবরই পেলে না।বছর তিনেক পর, কারো টাইমলাইনেরমেমোরিজ থেকে দেখতে পেলে,আমার মৃত্যুর তিন বছর পার হলো।
তুমি তখন কী করবে?আমি যদিও মাটির দখলে,কবরের পাশে আগাছার বিস্তার;তবুও তুমি এসো আমার পানে।
কবরের শিয়রে দাঁড়িয়ে রঙিনস্মৃতিচারণ করিও, কথা রাখতে নাপারার দায়ে অভিশাপ না দিয়েক্ষমায় জড়িয়ে দিও।
আমার মৃত্যু সংবাদ পেলেতুমি কিন্তু এসো!বহুকাল-বহুবছর পরেহলেও তুমি এসো।
Advertisement
এসইউ