ওয়ালিদ জামান
Advertisement
দুঃখরা জমে আছে পাথুরে বুকে,শহরের এক কোণে নেই তুমি সুখে।আছে মেঘ আছে রোদ, আকাশ কাছে;ঝলমলে শহুরে সুখ বড় মিছে!
জমে থাকা মেঘে আজ বৃষ্টিরা খুবদহনে পুড়ে তুমি আছো চুপ।ব্যালকনি জানালা দৃষ্টিরা দূরেমন যেন বন্দি দেওয়ালের দ্বারে।
সন্ধ্যা ও গোধূলিতে চায়ের কাপেজীবনের অঙ্কটা একটু মেপেমুছে যাওয়া ফ্রেমের কিছুটা স্মৃতিনীরবতায় আজ হলো কি সাথি?
Advertisement
তবু তুমি বলবে এই বেশ আছি,নিজেকেই আমি আজ বড় ভালোবাসি।কী হতো ক্ষতি যদি কবিতা হতে,সুখী না হলেও তুমি সুখ তো পেতে!
আরও পড়ুন ওয়ালিদ জামানের কবিতা / বৃষ্টি বিলাসীর শহরজুড়ে নীরব চোখের জলএসইউ