জনপ্রিয় মেসেজিং প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের জন্য নিয়মিত নতুন ফিচার ও ডিজাইন আপডেট নিয়ে আসে। এবার আইফোন ব্যবহারকারীদের জন্য পরীক্ষামূলকভাবে আনা হচ্ছে নতুন চ্যাট ইন্টারফেস, যেখানে মেসেজ বাবল ও মিডিয়া প্রদর্শনের ধরনে বড় পরিবর্তন দেখা যাবে।
Advertisement
নতুন আপডেটে চ্যাট বাবল আগের তুলনায় আরও গোলাকার এবং নরম ডিজাইনের হবে। এর ফলে পুরো চ্যাট স্ক্রিন আরও আধুনিক ও পরিপাটি দেখাবে। পাশাপাশি ছবি, ভিডিও ও জিআইএফ আর আগের মতো বর্ডারযুক্ত বাবলের ভেতরে থাকবে না। এগুলো সরাসরি বর্ডারবিহীন স্টাইলে দেখা যাবে, যা কনটেন্টকে আরও বড় ও পরিষ্কারভাবে উপস্থাপন করবে।
কারা পাচ্ছেন এই আপডেট?হোয়াটসঅ্যাপ-সংক্রান্ত নির্ভরযোগ্য সূত্র ওয়েবিটাইনফো জানিয়েছে, নতুন এই ডিজাইন বর্তমানে আইওএস-এর কিছু নির্বাচিত বিটা পরীক্ষকের জন্য চালু করা হয়েছে। যারা অ্যাপলের টেস্টফ্লাইট প্ল্যাটফর্মের সর্বশেষ বিটা সংস্করণ ব্যবহার করছেন, তারাই আপাতত এটি পরীক্ষা করতে পারছেন।
তবে ধীরে ধীরে অ্যাপ স্টোরের স্থিতিশীল সংস্করণ ব্যবহারকারীদের কাছেও এই পরিবর্তন পৌঁছে যেতে পারে বলে ধারণা করা হচ্ছে।
Advertisement
নতুন চ্যাট বাবলের নকশা অনেকটাই অ্যাপলের আইমেসেজের মতো দেখাবে। এছাড়া অ্যাপলের নতুন লিকিউড গ্লাস ডিজাইন ভাষার সঙ্গে সামঞ্জস্য রেখে হোয়াটসঅ্যাপের ইন্টারফেসকে আরও আকর্ষণীয় করার চেষ্টা করা হয়েছে। ফলে আইফোনে অ্যাপটি আগের তুলনায় আরও প্রিমিয়াম অনুভূতি দেবে।
মিডিয়া দেখার অভিজ্ঞতাও বদলাবেশুধু টেক্সট মেসেজ নয়, ছবি, ভিডিও ও জিআইএফ প্রদর্শনের ধরনেও পরিবর্তন আসছে। বর্ডার সরিয়ে দেওয়ায় মিডিয়া ফাইলগুলো আরও বড়, পরিষ্কার এবং দৃষ্টিনন্দনভাবে দেখা যাবে। এতে চ্যাট স্ক্রিনও কম ভরাট মনে হবে।
কবে আসবে সবার জন্য?হোয়াটসঅ্যাপ এখনো আনুষ্ঠানিকভাবে জানায়নি, নতুন ডিজাইন কবে সব ব্যবহারকারীর জন্য উন্মুক্ত করা হবে। তবে বিটা পর্যায়ে পরীক্ষা শুরু হওয়ায় প্রযুক্তি বিশ্লেষকদের ধারণা, সফল পরীক্ষা শেষ হলে খুব শিগগিরই আইফোন ব্যবহারকারীদের জন্য আপডেটটি ধাপে ধাপে প্রকাশ করা হতে পারে।
কেএসকে
Advertisement