অতঃপর নীরব প্রস্থান,ফেলে যাওয়া গভীর চাহনি,এক ভয়াবহ যুদ্ধে পরাজিত সৈনিকের গল্প বলে।ক্রুর হাসিতে হেসে যাচ্ছে ডানাভাঙা একদল পাখি।দিনগুলোর কেমন দীর্ঘ আর্তনাদ।স্বপ্নহীন নাবিক এখন অন্ধকার অচেনা বন্দরে,চেনা বন্দরে নোঙর ফেলতে বাঁধা।অতল সাগরে আলোকের সুরে নেমেছে ধূসর ধোঁয়াটে সন্ধ্যা।তারপরও অবিশ্রান্ত চলতে হবে অলীক প্রভাতের যাত্রী হয়ে।আকাশে নীহারিকার ভিড়ে নিস্তব্ধ ক্রন্দনে।
Advertisement
কবি: শিক্ষার্থী, বাংলা বিভাগ, চট্টগ্রাম কলেজ।
এসইউ
Advertisement