জাগো জবস

২৫০ জন সহকারী জজ নিয়োগ দেবে জুডিশিয়াল সার্ভিস কমিশন

বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশন সচিবালয় নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি ১৯শ বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস (বিজেএস) পরীক্ষার বিজ্ঞপ্তি দিয়েছে। অর্থাৎ ‘সহকারী জজ (সিভিল জজ)’ পদে ২৫০ জনকে নিয়োগ দেওয়া হবে। প্রার্থীরা আগামী ৬ সেপ্টেম্বর রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। অনলাইন ব্যতিত আবেদন গ্রহণযোগ্য হবে না। আবেদন ফি টেলিটক সিমের মাধ্যমে পরিশোধ করতে হবে।

Advertisement

এক নজরে বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশন সচিবালয়ের নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ তথ্যের ধরন বিবরণ প্রতিষ্ঠানের নাম বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশন সচিবালয় বিভাগের নাম ১৯শ বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস (বিজেএস) পদের নাম সহকারী জজ (সিভিল জজ) পদসংখ্যা ২৫০ জন প্রার্থীর ধরন নারী - পুরুষ শিক্ষাগত যোগ্যতা আইন বিষয়ে ৪ বছর মেয়াদি স্নাতক (সম্মান) অথবা কোনো স্বীকৃত বিদেশি বিশ্ববিদ্যালয় থেকে আইন বিষয়ে ৩ বছর মেয়াদি স্নাতকসহ স্নাতকোত্তর। অভিজ্ঞতা প্রযোজ্য নয় বেতন ও অন্যান্য সুবিধা ৩০,৯৩৫ - ৬৪,৪৩০ টাকা এবং সরকারি সিদ্ধান্ত অনুসারে অন্যান্য সুবিধা। সূত্র প্রতিষ্ঠানটির ওয়েবসাইট আবেদন করার নিয়ম ও গুরুত্বপূর্ণ তথ্য আবেদন শুরু: ৬ আগস্ট ২০২৬ তারিখ সকাল ১০টা আবেদনের শেষ তারিখ: ৬ সেপ্টেম্বর ২০২৬ তারিখ রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত আবেদন পদ্ধতি: অনলাইনে কর্মস্থল: যে কোনো স্থান বয়স: ১ জুলাই ২০২৬ তারিখে সর্বোচ্চ ৩২ বছর। মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষার সনদ অনুযায়ী নির্ধারিত বয়স নির্ধারিত হবে। বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো প্রকার এফিডেভিট গ্রহণযোগ্য হবে না।

আবেদনের নিয়ম: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশন সচিবালয়। আবেদনের সঙ্গে ৩০০-৩০০ সাইজের ছবি ও ৩০০-৮০ সাইজের স্বাক্ষর স্ক্যান করে যুক্ত করতে হবে। নির্ধারিত সময়ের পরে এবং অসম্পূর্ণ আবেদনপত্র গ্রহণযোগ্য হবে না।

আবেদন ফি: টেলিটক প্রি-পেইড সিমের মাধ্যমে পরীক্ষার ফি বাবদ ১২০০ টাকা ৭ সেপ্টেম্বর রাত ১১টা ৫৯ মিনিটের মধ্যে জমা দিতে হবে।

পরীক্ষার ধরন ও সময়সূচি

প্রাথমিক পরীক্ষা (এমসিকিউ): ১০০ নম্বরের পরীক্ষা অনুষ্ঠিত হবে। প্রতিটি ভুল উত্তরের জন্য ০.২৫ নম্বর কাটা যাবে। অক্টোবর ২০২৬-এর প্রথম সপ্তাহে এ পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে।

Advertisement

লিখিত পরীক্ষা: ১০০০ নম্বরের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে।

মৌখিক পরীক্ষা: ১০০ নম্বরের মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে।

পরীক্ষাকেন্দ্র: প্রাথমিক, লিখিত ও মৌখিক পরীক্ষা ঢাকায় অনুষ্ঠিত হবে।

আরও পড়ুনবেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের নিয়োগ বিজ্ঞপ্তি, পদসংখ্যা ৬৪৭টিপল্লী উন্নয়ন বোর্ডের নতুন নিয়োগ বিজ্ঞপ্তি, পদসংখ্যা ১৮৫টিকারিগরি শিক্ষা অধিদপ্তরের নতুন নিয়োগ বিজ্ঞপ্তি, পদসংখ্যা ১৯৭টি৩৭৮ জনকে নিয়োগ দেবে হিসাব মহানিয়ন্ত্রকের কার্যালয়২৪২ জনকে নিয়োগ দেবে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষবিমান বাহিনীর নতুন বিজ্ঞপ্তি, সাড়ে ১৬ বছর হলেই আবেদনস্থাপত্য অধিদপ্তরের নিয়োগ বিজ্ঞপ্তি, এসএসসি পাসেই আবেদন

এমআইএইচ

Advertisement