ভারতে ককরোচ জনতা পার্টির (সিজেপি) নেতৃত্বে যুব আন্দোলন শেষ হয়েছে। কিন্তু আন্দোলন থামতেই সোশাল মিডিয়া ঘিরে সক্রিয় হয়েছে পুলিশ। এখন ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে আপত্তিকর পোস্ট দেওয়া ব্যক্তিদের খোঁজা হচ্ছে।
Advertisement
দিল্লি পুলিশ এরই মধ্যে বেশ কয়েকটি প্ল্যাটফর্মকে নোটিশ পাঠিয়েছে। আন্দোলনের অনেক ভিডিও এবং কমেন্ট সরিয়ে ফেলা হয়েছে। পুলিশ নিয়মিত এ ধরনের কনটেন্ট খতিয়ে দেখছে। নতুন কোনো পোস্ট দেখলেই কড়া পদক্ষেপের নির্দেশ দেওয়া হচ্ছে।
আরও পড়ুন ‘পোস্ট ডিলিট করো, সমস্যা হবে’ এবার ভারতে!এর আগে, কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ ও বাকি দাবিগুলো পূরণে সরকারের আশ্বাসের পর আন্দোলন স্থগিত করে ককরোচ জনতা পার্টি। প্রায় এক মাস ধরে চলা এই ছাত্র আন্দোলন শেষ হয় গত ২৫ জুলাই।
ওইদিন নয়াদিল্লির কনস্টিটিউশন ক্লাবে একটি যৌথ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সেখানে সিজেপির প্রধান মুখপাত্র সৌরভ দাশ আন্দোলন প্রত্যাহারের ঘোষণা দেন। তিনি জানান, আলোচনার ভিত্তিতে এবং ভালো বিশ্বাস থেকেই আন্দোলন তুলে নেওয়া হয়েছে।
Advertisement
সিজেপি দাবি করেছে, সরকার নিট পরীক্ষার্থীদের পরিবারকে ক্ষতিপূরণ দিতে রাজি হয়েছে। এছাড়া সারা দেশে আন্দোলনকারীদের বিরুদ্ধে থাকা এফআইআর তুলে নেওয়ার প্রতিশ্রুতিও দেওয়া হয়েছে।
গত মে মাসের শুরু থেকেই নিট প্রশ্নফাঁসের ঘটনা নিয়ে ক্ষোভ শুরু হয়েছিল। সেই ক্ষোভ ধীরে ধীরে আরও বড় আকার ধারণ করে। ভারতের পুরো পরীক্ষা ব্যবস্থার সংস্কারের দাবি ওঠে।
গত ২০ জুন অভিজিৎ দিপকের নেতৃত্বে সিজেপি যন্তর মন্তরে লাগাতার অবস্থান কর্মসূচি শুরু করে। পরবর্তীতে এই আন্দোলনে যোগ দেন সমাজকর্মী সোনম ওয়াংচুক। এর ফলে আন্দোলন নতুন গতি পায়।
সূত্র: এনডিটিভিকেএএ/
Advertisement