সুনামগঞ্জে সেপটিক ট্যাংকের ভেতর থেকে আট মাসের শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
Advertisement
সোমবার (২৭ জুলাই) দুপুরে সদর উপজেলার লালপুরের গুচ্ছগ্রামে এ ঘটনা ঘটে।
নিহত শিশু আমির হামজা লালপুর গুচ্ছগ্রামের সাব্বির হোসেনের ছেলে।
এ ঘটনায় সন্দেহজনক ভাবে লালপুর গুচ্ছগ্রামের মৃত নুর মিয়ার ছেলে মণির হোসেন (৩০), আব্দুল জব্বারের ছেলে জাহাঙ্গীর আলম (৩৭), মণির হোসেনের মা রাবেয়া বেগম (৫৫) ও জাহাঙ্গীর আলমের স্ত্রী আফিয়া বেগম (৩৫) কে আটক করেছে পুলিশ।
Advertisement
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার সকালে নিহত শিশুর মা সাবিকুন নাহার শিশুটিকে তার বাবার সঙ্গে ঘুমে রেখে শ্বশুরবাড়িতে যান। পরে শিশুর বাবা সাব্বির হোসেন ঘুম থেকে উঠে ছেলেকে বিছানায় না দেখে খোঁজাখুঁজি শুরু করেন।
এক পর্যায়ে গুচ্ছগ্রামের পার্শ্ববর্তী নাঈম মিয়া ট্যাংকের কাছে গিয়ে সন্তানের মরদেহ দেখতে পেয়ে চিৎকার শুরু করেন। এতে আশপাশের লোকজন জড়ো হয়ে সদর থানা পুলিশকে খবর দেন।
খবর পেয়ে সুনামগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রতন শেখ ঘটনাস্থলে গিয়ে ট্যাংকের ভেতর থেকে শিশুটির মরদেহ উদ্ধার করেন। একইসঙ্গে এ ঘটনায় সন্দেহজনক চারজনকে আটক করেন।
ওসি রতন শেখ বলেন, ‘শিশুটির লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পাশাপাশি ঘটনার তদন্ত চলছে।’
Advertisement
লিপসন আহমেদ/কেজে/এএসএম