কৃষি ও প্রকৃতি

জোনাকির আলো কেন জ্বলে আর নেভে? জেনে নিন রহস্য

জোনাকি একধরনের পোকা। বিটিল শ্রেণির এই পোকাকে ইংরেজিতে বলে ‌‘লাইটিং বাগ’ বা ‘ফায়ার ফ্লাই’। বিটিল শ্রেণির পোকাদের আছে অনেক ভাগ। শুধু ল্যামপাইরিডি পরিবারের বিটিল পোকাদেরই জোনাকি পোকা বলা হয়। যদিও এদের নামে ফ্লাই বলা হয় (ফ্লাই মানে মাছি), তবে এরা কেউই আসলে মাছি নয়। ছোট্ট কালচে বাদামি রঙের পোকা, একটু লম্বাটে গড়নের। পোকার পেটের পেছনে থাকে সেই আলো জ্বলা অংশ। পৃথিবীতে প্রায় ২০ হাজার প্রজাতির জোনাকি পোকা আছে। এরা একেবারেই সাদাসিধে পতঙ্গের মতো। লম্বায় এক ইঞ্চিরও কম- দুই সেন্টিমিটার। পাখা আর মাথায় হলুদ লম্বা দাগ আছে। ছয়টা পা, দুটো অ্যান্টেনা, অক্ষিগোলক আর শরীরটা তিন ভাগে বিভক্ত। প্রতিটি জোনাকি শরীরের শেষভাগে একটা করে বাতি নিয়ে ঘোরে। প্রত্যেক প্রজাতির জোনাকি পোকার আলো কিন্তু একরকম নয়, আলাদা। কোনো কোনো জোনাকি পোকার আলোর রং সবুজ, কারো আলো হলুদ আবার কারোবা কমলা। শুধু রংই আলাদা নয়, ওদের আলোর সংকেতও ভিন্ন ভিন্ন।

Advertisement

নানা দেশে নানা নাম

ইংরেজিতে এদের অনেক নাম—ফায়ারফ্লাই, ফায়ারফ্লাই বিটল, গ্লো ওয়ার্ম, গ্লো ফ্লাই, মুন বাগ, লাইটেনিং বাগ, গোল্ডেন স্পার্কলার। জাপানিজরা হোটারু, জ্যামাইকানরা বিৎলংকি, মালয়ালামরা মিন্না-মিন্না, স্প্যানিশরা লুইসিয়েরনাগা, পর্তুগিজরা লাগা-লাম, মালয়রা কেলিপ-কেলিপ, কুনাং-কুনাং, অ্যাপি-অ্যাপি, জার্মানরা লুশেটক্যাফার, ফরাশিরা লুসিয়ল, ইতালিয়ানরা লুসিঅলা এবং থাইরা হিং হোয় বলে ডাকে।

আলো কেন জ্বলে আর নেভে

জোনাকিরা অবিরাম আলো জ্বালায় না। ওদের আলো জ্বলে আর নেভে। একটু গরম ও বর্ষা পড়তেই জোনাকি পোকারা ওদের ঘর ছেড়ে বেরিয়ে আসে। জোনাকি পোকাদের মধ্যে ছেলে ও মেয়ে আছে। পুরুষ পোকারা স্ত্রী পোকাদের সঙ্গে বন্ধুত্ব করার আশায় আলো জ্বেলে ঝোঁপ-ঝাড়ে উড়তে থাকে। আর মেয়ে পোকারা ঝোঁপ-ঝাড়ের নিচে, ঘাসের ওপরে, মাটিতে বসে ছেলে পোকাদের জ্বালানো আলো দেখার অপেক্ষায় থাকে। এবং বেছে নেয় বন্ধুকে। তখন মেয়ে পোকারাও আলো জ্বালতে থাকে। এজন্য জোনাকি পোকাদের চলমান বাতিও বলা হয়।

অনেক প্রজাতির জোনাকি পোকা আছে। কিন্তু এক প্রজাতির পোকার সাথে অন্য প্রজাতির আলোক সংকেত হুবহু মেলে না। তাই নির্দিষ্ট প্রজাতির জোনাকি পোকারাই সেসব আলোক সংকেত চিনে তার স্বজাতির পুরুষ পোকাদের বন্ধু হিসেবে গ্রহণ করে। সংকেত ঠিকমতো না চিনতে পারলেই বিপদ! এক প্রজাতির মেয়ে জোনাকি পোকা কখনো অন্য প্রজাতির ছেলের সঙ্গে বন্ধুত্ব করতে পারে না, এটা ওদের সমাজে অন্যায়। যদি নেহায়েত এমন দুর্ঘটনা কখনো ঘটে যায়, তাহলে কাছে আসার পর মেয়েটা ছেলে জোনাকিকে ফাঁদে ফেলে মেরে ফেলে। আসলে জোনাকি পোকারা আলো জ্বেলে একে অপরের সঙ্গে সংকেত আদান-প্রদানের মাধ্যমে কথা বলে, ভাব বিনিময় করে। আলো না জ্বললে এটা কখনো সম্ভব হতো না। ফলে জোনাকিদেরও আর কোনো বাচ্চা হতো না। আর পৃথিবী থেকে জোনাকিরা হারিয়ে যেত।

Advertisement

জোনাকিদের এই আলো জ্বালারও একটা রহস্য আছে। ওদের পেছনে বা লেজে দুটো রাসায়নিক পদার্থ থাকে—লুসিফেরাজ ও লুসিফেরিন। লুসিফেরাজ একটি এনজাইম যা আলো ছড়ায়। আর লুসিফেরিন তাপ প্রতিরোধী যা আলোকে ঠান্ডা রাখে। জোনাকি পোকারা তার শক্তির শতভাগই আলোতে পরিণত করতে পারে। অন্যদিকে একটি সাধারণ বৈদ্যুতিক বাতি তার শক্তির মাত্র দশ ভাগ আলোতে পরিণত করতে পারে, বাকি নব্বই ভাগ শক্তিই তাপে পরিণত হয়। সেজন্য জোনাকির আলোতে কোনো তাপ হয় না।

আরও পড়ুন পরিবেশের বন্ধু লজ্জাবতী বানর হারিয়ে যাচ্ছে জোনাকির ঘরবাড়ি

জোনাকিরা সাধারণত ভেজা জায়গা পছন্দ করে। তাই জলাশয়ের ধারে ওদের বাড়ি বানায়। এর মানে এই নয় যে, ওদের খুব পানির দরকার। পুকুর, ডোবা, নালা, খাল, বিল, নদী একটা কিছু হলেই হলো। ওরা তার পাড় ধরে গজিয়ে ওঠা ঘাস ও ঝোঁপ-ঝাড়ে বাসা বাঁধে। লম্বা ঘাস ওদের পছন্দ। সেসব ঘাস বা ঝোঁপের গাছেই ওরা থাকে, গাছই ওদের ঘরবাড়ি। তবে ওদের সব সময় গাছে দেখা যায় না। দিনের বেলায় লুকিয়ে থাকে গাছের বাকলের তলে, গাছের গর্তে বা ফাটলে, শুকনো পাতার নিচে, ঘাসে। রাত হলেই বেরিয়ে আসে। শীতেও ওদের তেমন দেখা যায় না। কোনো কোনো প্রজাতির জোনাকি পোকার বাচ্চারা জলে থাকে এবং সেখানে মাছের মতোই তারা প্রায় বছর খানেক বেঁচে থাকে। অ্যান্টার্কটিকা মহাদেশ ছাড়া পৃথিবীর আর সব মহাদেশেই জোনাকি দেখা যায়।

খাবার-দাবার

জোনাকি পোকার বাচ্চারা মাটিতে, শামুকের বাচ্চা ও পচা জায়গায় থাকা অন্যান্য পোকার বাচ্চা খায়। এমনকি পচা প্রাণী ও আবর্জনাও খায়। বাচ্চারা দেখতে অনেকটা শুকনো পাতার মতো, তবে খুবই ছোট। বাচ্চাদের মুখে কাঁচির মতো ধারাল এক ধরনের অঙ্গ আছে। সেটা দিয়েই ওরা শত্রুকে ঘায়েল করে। শত্রুর আকার বড় হলে কয়েকজন মিলে তাকে আক্রমণ করে। মুখের সামনের ধারালো অঙ্গ শত্রুর শরীরে ঢুকানোর সঙ্গে সঙ্গে ওরা এক ধরনের বিষ ছেড়ে দেয়, যার প্রভাবে শিকার অবশ হয়ে যায়। এরপর তারা সবাই মিলে সেটা খায়। বড় হওয়ার পর বাচ্চাদের চেহারা বদলে যায়। তখন তারা আলো জ্বালতে শুরু করে। তবে কোনো কোনো প্রজাতির জোনাকির বাচ্চা এমনকি ডিম থেকেও আলো বের হয়। জোনাকিরা বড় হলে তারা মাত্র কয়েক মাস বাঁচে। বড় হওয়ার পর তারা গাছ থেকে গাছে, ফুল থেকে ফুলে ঘুরে বেড়ায় আর পরাগরেণু ও মধু খায়। কখনো কখনো মেয়ে জোনাকিরা ক্ষেপে গেলে অন্য প্রজাতির পুরুষদের ভুলিয়ে ভালিয়ে কাছে ডেকে নিয়ে আসে ও তাদের কামড়ে খায়। দুষ্টুমি করেও তারা এটি করে। কিন্তু বড়রা বাঁচে অল্পদিন, মাত্র কয়েক মাস। বড় মেয়ে জোনাকিরা ডিম পাড়ার পরই মারা যায়, পুরুষরা মরে যায় তার আগেই।

জোনাকিদের শত্রু

এদেরও শত্রু আছে। তারা এদের শিকার করে খায়। এ জন্য জোনাকিরাও কম চালাকি জানে না। ওদের কেউ শিকার করতে এলে ওরা এক ফোঁটা রক্ত ছেড়ে দেয়। সেই রক্তবিন্দু যেমন তিতা তেমনি বিষাক্ত। তাই ওদের আর কেউ শিকার করতে আগ্রহ দেখায় না। এমনকি টিকটিকি, সাপও ওদের শিকার করতে সাহস পায় না। তাই বলে ভাববেন না যে ওরা দুর্বোধ্য, কেউই ওদের বধ করতে পারে না। বাদুড়ের সঙ্গে ওরা পেরে ওঠে না। রাতে বাদুড় বেশ ভালোই দেখতে পায়। তার ওপর আবার জোনাকিরা যখন আলো জ্বেলে চলাফেরা করে তখন বাদুড় ওদের শিকার করে খায়।

Advertisement

আরও পড়ুন শ্যাওলা-কলমিলতার মাঝে ডাহুকের সংসার জোনাকিরা হারিয়ে যাচ্ছে

গবেষকেরা বলছেন, জোনাকির সংখ্যা কমে গেছে। আর এই কমে যাওয়ার মূল কারণ হচ্ছে আলো দূষণ। রাতের ঝলমলে আলোর কারণে কীট-পতঙ্গসহ নানা পশুপাখির খুব অসুবিধা হয়। বিশেষ করে যেসব প্রাণী নিশাচর, তাদের তো খুবই অসুবিধা। আর এটাই হচ্ছে আলো দূষণ। এই আলো দূষণের কারণেই কমে যাচ্ছে নিশাচর প্রাণী। এর মধ্যে জোনাকিও আছে। জোনাকিরাও নিশাচর।

জোনাকির সাতকাহন

যুক্তরাষ্ট্রের কানসাসে এমন জোনাকিও আছে, যারা জ্বলে না। ক্যামেরার ফ্ল্যাশ বাতির ঝলকানির মতো কিছু জোনাকি ফ্ল্যাশ দিয়ে ধাঁধায় ফেলে দেয় শিকারিদের। তারপর সুযোগ বুঝে পালিয়ে গিয়ে আত্মরক্ষা করে। কেবল পূর্ণবয়স্ক জোনাকি বা লার্ভা নয়, কিছু জোনাকির ডিমও জ্বলজ্বল করে। কিছু জোনাকি লার্ভার বিষের থলি আছে। শিকারিদের হাত থেকে বাঁচার জন্য এগুলো ব্যবহার করে। একটি বাতি থেকে উৎপন্ন শক্তির শতকরা ১০ ভাগ আলো আর ৯০ ভাগ উত্তাপ। কিন্তু জোনাকিদের উৎপন্ন শক্তির শতকরা ১০০ ভাগই আলো। একটি জোনাকির শরীরের ওজনের অর্ধেকটাই বাতির ওজন। জোনাকিরা দিনের বেলায়ও জ্বলে-নেভে। সূর্যের আলোর জন্য আমরা দেখতে পাই না।

এসইউ