বর্তমান সময়ে ফুটবল বিশ্বে সেরা উইঙ্গারদের একজন ভিনিসিয়ুস জুনিয়র। এটা খুবই অবাক করা বিষয় যে, চুক্তির শেষ বছরে এসেও তার সঙ্গে এখনও সেটি নবায়ন করেন রিয়াল মাদ্রিদ। স্প্যানিশ ক্লাবটিতে তার চুক্তির মেয়াদ না বাড়ানো হলে পরবর্তী সময়ে কোথায় যাবেন, সেটি এখনও অনিশ্চতায় রয়েছে।
Advertisement
তবে এই সময়টা ঠিকভাবে কাজে লাগাতে উদ্যোগী হয়েছেন এই ব্রাজিলিয়ান ফুটবলার। কিলিয়ান এমবাপের সমপরিমাণ বেতন দাবি করছেন তিনি।
জার্মান সাংবাদিক ফ্লোরিয়ান প্লেটেনবার্গের তথ্য অনুযায়ী, আর্সেনাল চলতি গ্রীষ্মেই ভিনিসিয়ুসকে দলে ভেড়াতে প্রথম আনুষ্ঠানিক প্রস্তাব প্রস্তুত করছে। খুব শিগগিরই রিয়াল মাদ্রিদ ও খেলোয়াড়ের প্রতিনিধিদের কাছে সেই প্রস্তাব পাঠানো হবে বলে জানা গেছে।
অন্যদিকে চুক্তির মেয়াদ না বাড়ালেও রিয়াল মাদ্রিদ এরইমহধ্যে আলোচনা শুরু করেছে ভিনির সঙ্গে। আর্সেনালের প্রস্তাব আসার আগেই নতুন ও আগের চেয়ে উন্নত চুক্তির বিষয়ে আলাপ শুরু করে দিয়েছে ব্রাজিলিয়ান তারকার সঙ্গে। চুক্তির মাত্রা উন্নত করা হলেও এমবাপের সমপর্যায়ে যেতে রাজি নয় ক্লাব।
Advertisement
প্রতিবেদনে আরও বলা হয়েছে, আর্সেনালের আর্থিকভাবে আরও আকর্ষণীয় প্রস্তাব এলে ভিনিসিয়ুসের সিদ্ধান্ত বদলে যেতে পারে। সে কারণেই দ্রুত চুক্তি নবায়নের চেষ্টা করছে রিয়াল।
এদিকে, ভিনিসিয়ুসকে দলে ভেড়াতে চাইলে আর্সেনালকে প্রিমিয়ার লিগের ইতিহাসে সর্বোচ্চ ট্রান্সফার ফি গুনতে হতে পারে। বর্তমানে সেই রেকর্ডটি আলেকজান্ডার ইসাকের। যিনি প্রায় ১৫০ মিলিয়ন ইউরো ট্রান্সফার ফিতে লিভারপুলে যোগ দিয়েছেন।
আইএন
Advertisement