অর্থনীতি

বিএসইসির কমিশনার হলেন আইসিএসবি সভাপতি হোসেন সাদাত

পুঁজিবাজারের নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) কমিশনার হিসেবে নিয়োগ পেয়েছেন ইনস্টিটিউট অব চার্টার্ড সেক্রেটারিজ অব বাংলাদেশের (আইসিএসবি) সভাপতি হোসেন সাদাত। তার নিয়োগের মধ্য দিয়ে বিএসইসির কমিশন পূর্ণাঙ্গ হলো।

Advertisement

মঙ্গলবার (২৮ জুলাই) অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ থেকে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। অবশ্য প্রজ্ঞাপনটি ইস্যু হয় সোমবার (২৭ জুলাই)।

এতে বলা হয়, অন্য সব প্রতিষ্ঠান ও সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে হোসেন সাদাতকে চার বছরের জন্য বিএসইসির কমিশনার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

আরও পড়ুন নারী স্বতন্ত্র পরিচালক নিয়োগে আরও এক বছর সময় দিলো বিএসইসি

বর্তমানে হোসেন সাদাত বিএসইসি-নিয়ন্ত্রিত বাংলাদেশ ইনস্টিটিউট অব ক্যাপিটাল মার্কেটের (বিআইসিএম) পরিচালনা পর্ষদের সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন।

Advertisement

হোসেন সাদাতের নিয়োগের ফলে বিএসইসির চেয়ারম্যান ও চার কমিশনার মিলিয়ে পাঁচ সদস্যের কমিশনের সব পদ পূরণ হয়েছে।

এর আগে গত ৪ জুন সরকার মাসুদ খানকে বিএসইসির চেয়ারম্যান এবং তানভীর হাবিব রহমান, নাফিজ আল তারিক ও আইনজীবী নাহিদ মাহতাবকে কমিশনার হিসেবে নিয়োগ দেয়।

এমএএস/একিউএফ

Advertisement