যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান সংঘাতে হামলার তীব্রতা কমেছে। দুই দেশই নতুন করে হামলা থেকে বিরত রয়েছে। এর প্রভাবে বিশ্ববাজারে আবারও কমতে শুরু করেছে জ্বালানি তেলের দাম।
Advertisement
মঙ্গলবার (২৮ জুলাই) আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের বেঞ্চমার্ক ব্রেন্ট ক্রুডের দাম ২ দশমিক ২ শতাংশ কমেছে। বর্তমানে প্রতি ব্যারেল ব্রেন্ট ক্রুডের দাম দাঁড়িয়েছে ৮৪ দশমিক ০৩ ডলারে। গত ফেব্রুয়ারির শেষ দিকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে ইরানের যুদ্ধ শুরু হওয়ার আগে এর দাম ছিল ব্যারেলপ্রতি প্রায় ৭২ ডলার।
আরও পড়ুন খবরে আর বাজারে তেলের দাম এক হয় না কেন?অপরিশোধিত মার্কিন তেল ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের (ডব্লিউটিআই) দামও কমেছে। এদিন এই তেলের দাম ১ দশমিক ৭ শতাংশ কমে প্রতি ব্যারেল বিক্রি হচ্ছে ৮১ দশমিক ২০ ডলারে।
এদিকে, বৈদেশিক মুদ্রার বাজারেও কিছুটা পরিবর্তন লক্ষ্য করা গেছে। মঙ্গলবার দিনের শুরুতে মার্কিন ডলারের বিপরীতে জাপানি ইয়েনের দরপতন ঘটেছে। ডলারের বিনিময় মূল্য বেড়ে দাঁড়িয়েছে ১৬৩ দশমিক ৮২ ইয়েনে। এছাড়া কিছুটা দুর্বল হয়েছে ইউরোর অবস্থান।
Advertisement
মধ্যপ্রাচ্যের আঞ্চলিক কর্মকর্তারা সোমবার জানিয়েছেন, মধ্যস্থতাকারীদের প্রচেষ্টায় বড় অগ্রগতি হয়েছে। বেশ কিছুদিন হামলা স্থগিত রাখার পর যুক্তরাষ্ট্র ও ইরানকে আবার আলোচনার টেবিলে ফিরিয়ে আনার চেষ্টা চলছে। ফলে তেলের বাজারে অস্থিরতা কিছুটা কমবে বলে আশা করা হচ্ছে।
সূত্র: আল-জাজিরাকেএএ/