জনসন অ্যান্ড জনসনের (জেঅ্যান্ডজে) বেবি পাউডারে ক্যানসার সৃষ্টিকারী উপাদান থাকার অভিযোগে যুক্তরাষ্ট্রের বিভিন্ন আদালতে দায়ের করা হাজার হাজার মামলা নিষ্পত্তিতে ৫৫০ কোটি ডলারে সমঝোতা করতে চায় প্রতিষ্ঠানটি।
Advertisement
সোমবার (২৭ জুলাই) এক বিবৃতিতে এ ঘোষণা দিয়েছে জেঅ্যান্ডজে। এতে বলা হয়, যুক্তরাষ্ট্রের ফেডারেল ও অঙ্গরাজ্য আদালতে চলমান প্রায় ৬৯ হাজার মামলা এর মধ্য দিয়ে মীমাংসা করা সম্ভব হবে। পাশাপাশি, দেশটিতে ট্যাল্ক–সংক্রান্ত বিচারাধীন মামলার প্রায় ৯৯ দশমিক ৭৫ শতাংশই এ মীমাংসার আওতায় আসবে।
আরও পড়ুন পাউডারে ক্যানসারের উপাদান / ৭০ কোটি ডলারে আপসরফা করছে জনসন অ্যান্ড জনসনতবে সমঝোতাটি তখনই চূড়ান্ত হবে, যখন ফেডারেল ও অঙ্গরাজ্য আদালতের অন্তত ৯৫ শতাংশ মামলাকারী এই প্রস্তাব মেনে নেবেন।
জনসন অ্যান্ড জনসনের মামলাবিষয়ক প্রধান কর্মকর্তা এরিক হাস বলেন, এ চুক্তির মাধ্যমে প্রতিষ্ঠানটি এ বিষয়টি চিরতরে নিষ্পন্ন করে সামনে এগিয়ে যেতে পারবে।
Advertisement
মামলার বাদীদের আইনজীবীরাও একে স্বাগত জানিয়ে দশক ধরে চলা আইনি লড়াইয়ের একটি চমৎকার সমাধান বলে মনে করেন।
আরও পড়ুন ট্যালকম বেবি পাউডার বিক্রি বন্ধ করে দিচ্ছে জনসনট্যাল্ক একধরনের নরম খনিজ উপাদান, যা একসময় প্রসাধনী এবং বেবি পাউডারের অন্যতম প্রধান উপাদান ছিল। তবে ক্যানসারের সঙ্গে এর যোগসূত্রের অভিযোগে উদ্বেগ বাড়ায় বর্তমানে এর ব্যবহার অনেকটাই কমে গেছে।
যদিও জনসন অ্যান্ড জনসন দাবি করে আসছে, ট্যাল্ক ক্যানসারের সৃষ্টি করতে পারে এমন কোনো প্রমাণ নেই। তবুও প্রতিষ্ঠানটি ২০২০ সালে যুক্তরাষ্ট্রে এবং ২০২৩ সালে বিশ্বব্যাপী ট্যাল্কভিত্তিক বেবি পাউডার বিক্রি বন্ধ করে দেয়।
আরও পড়ুন বেবি পাউডারে ক্যান্সারের ঝুঁকি, জেনেও ব্যবস্থা নেয়নি জনসন!২০২৪ সালে বিশ্ব স্বাস্থ্য সংস্থাও ট্যাল্ককে মানুষের জন্য সম্ভাব্য ক্যানসার সৃষ্টিকারী উপাদান হিসেবে ঘোষণা করে।
Advertisement
সূত্র: আল-জাজিরাআরএইচ/কেএএ/