বলিউডে নেমে এসেছে শোকের ছায়া। কিংবদন্তি অভিনেতা দেব আনন্দের ছেলে সুনীল আনন্দ আর নেই। ৭০ বছর বয়সে হৃদরোগে আক্রান্ত হয়ে লন্ডনের একটি হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেছেন তিনি।
Advertisement
সুনীল আনন্দের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন দেব আনন্দের নাতনি ও সুনীলের ভাইজি জিনা নারাং। পরিবারের পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে তিনি এই কঠিন সময়ে সবার কাছে সহমর্মিতা প্রকাশের পাশাপাশি পরিবারের ব্যক্তিগত পরিসরকে সম্মান করার আহ্বান জানিয়েছেন।
বাবার পথ অনুসরণ করেই চলচ্চিত্র জগতে পা রেখেছিলেন সুনীল আনন্দ। যুক্তরাষ্ট্রের একটি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা শেষ করে ১৯৮৪ সালে ‘আনন্দ অউর আনন্দ’ সিনেমার মাধ্যমে অভিনয়ে অভিষেক হয় তার। এরপর আরও কয়েকটি সিনেমায় অভিনয় করলেও বলিউডে বাবার মতো সাফল্য পাননি।
আরও পড়ুন শুটিংয়ে আহত রামচরণ, অস্ত্রোপচারের পর কেমন আছেন?২০১১ সালে দেব আনন্দের মৃত্যুর পর তার প্রতিষ্ঠিত প্রযোজনা প্রতিষ্ঠান ‘নবকেতন ফিল্মস’র দায়িত্ব নেন সুনীল আনন্দ। এরপর দীর্ঘদিন ধরে তিনি প্রতিষ্ঠানটির কার্যক্রম পরিচালনা করে আসছিলেন।
Advertisement
উল্লেখযোগ্য বিষয় হলো, ২০১১ সালে দেব আনন্দও লন্ডনের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। প্রায় ১৫ বছর পর একই শহরে শেষ নিশ্বাস ত্যাগ করলেন তার ছেলে সুনীল আনন্দ। বাবার মৃত্যুর পর থেকেই তিনি লন্ডনে বসবাস করছিলেন।
আরও পড়ুন দ্বিতীয় সন্তান জন্মের পর কাঞ্চনের চুম্বনে দেখা গেল শ্রীময়ীর বেবিবাম্পভারতীয় চলচ্চিত্রের স্বর্ণযুগের অন্যতম জনপ্রিয় অভিনেতা ছিলেন দেব আনন্দ। ‘গাইড’, ‘হরে কৃষ্ণ হরে রাম’, ‘কালা পানি’ ও ‘প্রেম পূজারী’-সহ অসংখ্য কালজয়ী সিনেমায় অভিনয় করে তিনি দর্শকের হৃদয়ে স্থায়ী জায়গা করে নিয়েছেন। তার স্বতন্ত্র অভিনয়ভঙ্গি ও ব্যক্তিত্ব আজও বলিউডে অনুকরণীয় হয়ে আছে।
এমএমএফ
Advertisement