জাতীয়

রাতের মধ্যে ঢাকায় বজ্রসহ বৃষ্টি হতে পারে

রাজধানী ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় মঙ্গলবার (২৮ জুলাই) সন্ধ্যা ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টায় আকাশ আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে। এ সময় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

Advertisement

মঙ্গলবার সন্ধ্যায় প্রকাশিত আবহাওয়া পূর্বাভাসে বলা হয়, এ সময়ে দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১৫ থেকে ২০ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। তবে বৃষ্টি হলে দমকা হাওয়ার বেগ ঘণ্টায় সর্বোচ্চ ৩০ কিলোমিটার পর্যন্ত পৌঁছাতে পারে।

আরও পড়ুন ঢাকায় আকাশ মেঘলা থাকতে পারে আজ

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

পর্যবেক্ষণ অনুযায়ী, মঙ্গলবার সকাল ৬টায় ঢাকায় তাপমাত্রা ছিল ২৭ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৯৪ শতাংশ। দিনের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৪ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৭ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।

Advertisement

গত ২৪ ঘণ্টায় ঢাকায় ৯ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

এমইউ/এমএমকে