শিক্ষা

কারিগরির প্রশ্ন প্রণয়নে শিক্ষকদের আবেদনের ‍সুযোগ

বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীন এসএসসি ও এইচএসসি, ডিপ্লোমা ইন কমার্সসহ বিভিন্ন পরীক্ষার প্রশ্নপত্র প্রণয়ন ও মডারেশনের জন্য শিক্ষকদের কাছে আবেদন চাওয়া হয়েছে।

Advertisement

আগামী ১৩ আগস্টের মধ্যে নির্ধারিত গুগল ফরম পূরণ করে তথ্য পাঠাতে পারবেন আগ্রহী শিক্ষকরা। মঙ্গলবার (২৮ জুলাই) কারিগরি শিক্ষা বোর্ডের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

আরও পড়ুন ববি হাজ্জাজ / এক মাসে যোগ-বিয়োগ শেখাতে না পারলে শিক্ষক বরখাস্ত

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কারিগরি শিক্ষা বোর্ডের বিভিন্ন শিক্ষাক্রমের প্রশ্নপত্র প্রণয়ন, মডারেশন ও ব্যবস্থাপনা নির্দেশিকা-২০২৪ এর ১.২ (ক) মোতাবেক এসএসসি (ভোকেশনাল), দাখিল (ভোকেশনাল) নবম-দশম ও এইচএসসি (বিএমটি), এইচএসসি (ভোকেশনাল), ডিপ্লোমা ইন কমার্স একাদশ-দ্বাদশ শিক্ষাক্রমের সমাপনী পরীক্ষা-২০২৭ এর প্রশ্নপত্র প্রণয়নকারী ও মডারেটর মনোনয়নের বিষয়ে গুগল ফরমের মাধ্যমে তথ্য বা আবেদন নেওয়া হবে।

আরও পড়ুন ‘মানসিক অসুস্থ’ কন্যার আচরণে এমপির বাড়িতে হামলা গ্রহণযোগ্য নয়: জামায়াত

এ অবস্থায় এই কারিকুলামের প্রশ্নপত্র প্রণয়ন ও মডারেশনের জন্য আগ্রহী শিক্ষকদের নির্ধারিত লিংকে গিয়ে আবেদন করতে হবে। আগামী ১৩ আগস্টের মধ্যে গুগল ফরম পূরণের মাধ্যমে তথ্য বা আবেদন পাঠাতে বলা হয়েছে।

Advertisement

ই-মেইলে অথবা হার্ডকপি পাঠানোর প্রয়োজন নেই বলেও জানিয়েছে কারিগরি বোর্ড। শুধুমাত্র গুগল ফরমের জন্য https://forms.gle/aJJxy6PDBkmQHJBW8 এ লিংকে প্রবেশ করে ফরম পূরণ করতে হবে।

এএএইচ/কেএসআর