দেশের ১৯টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের ২৫টি শীর্ষ প্রশাসনিক পদে নিয়োগ দিয়েছে সরকার। এরমধ্যে ৬ জন উপাচার্য, ১১ জন উপ-উপাচার্য এবং ৮ জন কোষাধ্যক্ষকে নিয়োগ দেওয়া হয়েছে।
Advertisement
সোম ও মঙ্গলবার (২৮ জুলাই) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ পৃথক পৃথক প্রজ্ঞাপনের মাধ্যমে এ নিয়োগের তথ্য প্রকাশ করে।
প্রজ্ঞাপনে বলা হয়, সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয় আইন এবং রাষ্ট্রপতির অনুমোদনক্রমে এসব নিয়োগ দেওয়া হয়েছে। নিয়োগপ্রাপ্তরা যোগদানের তারিখ থেকে নির্ধারিত মেয়াদে দায়িত্ব পালন করবেন এবং সংশ্লিষ্ট আইন ও বিধি অনুযায়ী তাদের দায়িত্ব, ক্ষমতা ও সুযোগ-সুবিধা নির্ধারিত হবে।
উপাচার্য হলেন যারাচট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট): যন্ত্রকৌশল বিভাগের অধ্যাপক এবং পেট্রোলিয়াম অ্যান্ড মাইনিং ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. আবু সাদাত মোহাম্মদ সায়েমকে চুয়েটের উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
Advertisement
কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক ড. মো. হাবীবুর রহমানকে এই বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ফুড ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টি টেকনোলজি বিভাগের অধ্যাপক মো. মোজাম্মেল হককে এই বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
আরও পড়ুন তিন বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য নিয়োগসুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়: ইসলামী বিশ্ববিদ্যালয়ের আল-হাদিস অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক (গ্রেড-১) ড. মো. জাকির হুসাইনকে এই বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়োগ দেওয়া হয়েছে।
নেত্রকোনা বিশ্ববিদ্যালয়: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের অধ্যাপক মো. খালেদ উজ্জামানকে এই বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
Advertisement
ইউনিভার্সিটি অব ফ্রন্টিয়ার টেকনোলজি, বাংলাদেশ (সাবেক ডিজিটাল বিশ্ববিদ্যালয়): ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের অধ্যাপক ড. মো. মোক্তার আলীকে এই বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
উপ-উপাচার্য ও কোষাধ্যক্ষ নিয়োগইসলামী বিশ্ববিদ্যালয়: উপ-উপাচার্য হিসেবে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক ড. এমতাজ হোসেন এবং ট্রেজারার হিসেবে দাওয়াহ অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. ইদ্রিস আলী নিয়োগ পেয়েছেন।
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়: মৃত্তিকাবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. এ বি এম সাইফুল ইসলাম প্রো-ভিসি এবং কীটতত্ত্ব বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ আতিকুর রহমান কোষাধ্যক্ষ হিসেবে নিয়োগ পেয়েছেন।
কুমিল্লা বিশ্ববিদ্যালয়: বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ আমজাদ হোসেন সরকার উপ-উপাচার্য এবং অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেম বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ বেলাল উদ্দিন কোষাধ্যক্ষ হিসেবে নিয়োগ পেয়েছেন।
রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট): বিশ্ববিদ্যালয়ের পুরকৌশল বিভাগের অধ্যাপক ড. মো. আখতার হোসেনকে প্রো-ভিসি নিয়োগ দেওয়া হয়েছে।
রবীন্দ্র বিশ্ববিদ্যালয়: ট্রেজারার হিসেবে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের লোকসংস্কৃতি ও সমাজ উন্নয়ন অধ্যয়ন বিভাগের অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর হোসেন এবং প্রো-ভিসি হিসেবে একই বিশ্ববিদ্যালয়ের ডিপার্টমেন্ট অব পেইন্টিং, ওরিয়েন্টাল আর্ট অ্যান্ড প্রিন্টমেকিং বিভাগের অধ্যাপক ড. মো. আবদুস সোবাহানকে নিয়োগ দেওয়া হয়েছে।
মেহেরপুর বিশ্ববিদ্যালয়: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উর্দু বিভাগের অধ্যাপক ড. মো. আতাউর রহমান নতুন প্রো-ভিসি হিসেবে নিয়োগ পেয়েছেন।
আরও পড়ুন জাতীয় অধ্যাপক হলেন অর্থনীতিবিদ ড. মাহবুব উল্লাহসুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়: নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জীববিজ্ঞান অনুষদের ডিন ও ফিশারিজ অ্যান্ড মেরিন সায়েন্স বিভাগের অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর সরকার প্রো-ভিসি হিসেবে নিয়োগ পেয়েছেন।
কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়: শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের এন্টোমোলজি বিভাগের অধ্যাপক ড. মোছা. নুর মহল আক্তার বানু নতুন প্রো-ভিসি হয়েছেন।
রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমুদ্রবিজ্ঞান ইনস্টিটিউটের অধ্যাপক ড. মো. শফিকুল ইসলামকে প্রো-ভিসি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়: বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের অ্যাগ্রিবিজনেস অ্যান্ড মার্কেটিং বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ ইসমাইল হোসেন নতুন প্রো-ভিসি হয়েছেন।
ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি: ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. সালমা বেগম বিশ্ববিদ্যালয়টির প্রো-ভিসি হিসেবে নিয়োগ পেয়েছেন।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়: বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগের অধ্যাপক ড. মো. সোহেল রানা নতুন ট্রেজারার হয়েছেন।
জাতীয় বিশ্ববিদ্যালয়: ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের অধ্যাপক ড. মো. নাজমুল হোসাইনকে ট্রেজারার হিসেবে নিয়োগ দিয়েছে সরকার।
বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়: জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের অধ্যাপক ড. শেখ রফিকুল ইসলাম বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) ট্রেজারার হিসেবে নিয়োগ পেয়েছেন।
নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়: পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ফাইন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের অধ্যাপক ড. মো. হাছান উদ্দীন ট্রেজারার হিসেবে নিয়োগ পেয়েছেন।
এএএইচ/এমকেআর