জাতীয়

তেজগাঁও এলাকায় ডিএমপির অভিযান, গ্রেফতার ৭৬

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগের অপরাধপ্রবণ এলাকাগুলোতে অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত মোট ৭৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

Advertisement

মঙ্গলবার (২৮ জুলাই) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী এ তথ্য জানান।

নিয়াজ মেহেদী বলেন, গত ২৪ ঘণ্টায় তেজগাঁও বিভাগের বিভিন্ন অপরাধপ্রবণ বিভিন্ন এলাকায় নিয়মিত অভিযান চালিয়ে এসব ব্যক্তিকে গ্রেফতার করা হয়।

আরও পড়ুন হাজারীবাগে বিশেষ অভিযানে ১৫ জন গ্রেফতার

গ্রেফতাররা হলেন- মো. হারুনুর রশীদ (২২), আজিজুল ইসলাম আশিক (২৫), মো. রাব্বী (১৮), মো. কাউছার (২৫), মো. জাহাঙ্গীর আলম (৩৪), মো. সোহেল রানা ওরফে সিটিসেল সোহেল (৩২), মো. মেজবাহ হাসান অয়ন, মো. আলামিন, মো. জনি হোসেন (৩৫), মো. সাইফুল ইসলাম ওরফে চাঁন (৩১), শাওন (২৭), তাপস জয়ধর (২৮), সুমন মিয়া ওরফে কাইলা সুমন (৪৪), মো. কাউছার মিয়া (৩৪), মো. রনি (২৮), মো. মুন্না (২৪), তামিম সিকদার (২৪), আরিফ মোড়ল কাল্লু (২৮), কাসেম (২৮), শাহাদাত হোসেন (৩৫), মোছা. হেনা আফরোজ (৪৫), মো. শরিফ ওরফে মোহন, মতিউর রহমান সূর্য, মো. আরফিন মুন্না, টিশা (২৩), আব্দুর শুকুর (৫২), সুমন আহমেদ সবুর (৩২), মো. রবিউল ইসলাম ওরফে রহমত উল্লাহ (১৮), মো. আব্দুল্লাহ কাইয়ুম মোতা ও কাইয়ুম (২৫), মো. জুয়েল (২১), মো. মিলন (৩৮), মো. হাসান সরকার (৪৫), মো. আবরার রহমান (২৮), মো. বেলাল হোসেন (২৬), শাহরিয়ার খান (২৫), মো. হাবিবুর রহমান সাদ্দাম (২৯), মো. আলমগীর হোসেন আলভী (২৬), মো. তানভীর হোসেন (২৪), মো. মহাসিন (৪২), শাওন ল্যাংড়া শাওন (২৮), মো. পলাশ (২৭), মনির শেখ (৪০), মো. সাগর (২৬), রেদোয়ান ইসলাম ওমর (২০), মো. আসিফ (২৬), মো. সাইদুল ইসলাম (৩৩), মো. ইমন (২১), মো. মামুন (১৯), সাইমুন (২২), এস এম শিহাব উজজামান (২৫), মো. মনসুর (২২), আফসার উদ্দিন তুহিন ওরফে মেহেদী হাসান রাজু (৩২), মো. জাবের ওরফে জনি (২১), মো. আজিম (২৫), মো. রিপন ওরফে রিংকু (৪০), মো. মাইনুল হাসান (৩২), মো. আশিক (২০), মো. আব্দুল (২০), মো. গিয়াস উদ্দিন (৪৭), নুর ইসলাম (৪৮), মো. আনিছ (৫০), মো. ইয়াছিন সরদার (৩৫), মো. আবু নাহিদ (২৬), মো. মাসুদ রানা (৪৮), মো. আনোয়ার হোসেন (৩২), মো. হাসান (২০), মো. ইয়াছিন (২৭), মো. জুলহাস ওরফে সাবু (২২), মো. ইন্তাজ (২১), মো. সাগর মিয়া (২২), মো. ওসমান (৪৪), মো. মাসুম (৩২) ও আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সংঘাতে জড়িত চার শিশু।

Advertisement

গ্রেফতারদের মধ্যে তেজগাঁও থানা ৭ জন, শেরেবাংলা নগর থানা ৬ জন, মোহাম্মদপুর থানা ৩৬ জন, আদাবর থানা ১৪ জন, তেজগাঁও শিল্পাঞ্চল থানা ৫ জন ও হাতিরঝিল থানায় রয়েছেন ৮ জন।

গ্রেফতারদের আদালতে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।

কেআর/এএমএ

Advertisement