ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ড উপজেলার সলিমপুরে আবুল খায়ের স্টিল মিলস্ (একেএস) এর চলন্ত স্ক্র্যাপ বোঝাই লরিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে লরির সামনের অংশের ইঞ্জিনের পাওয়ার পুড়ে প্রায় ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়।
Advertisement
মঙ্গলবার (২৮ জুলাই) সন্ধ্যা ৬টার দিকে সলিমপুর ইউনিয়নের ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কালুশাহ নগরের ওভার ব্রিজ এলাকায় ঢাকা মুখী লেনে এ ঘটনা ঘটে। খবর পেয়ে কুমিরা ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এ সময় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানজট সৃষ্টি হয়।
স্থানীয় সূত্র জানায়, আবুল খায়ের স্টিল মিলসের একটি স্ক্র্যাপ বোঝাই লরি চট্টগ্রাম বন্দর হয়ে কারখানায় আসতেছিল। পথিমধ্যে সলিমপুর ইউনিয়নের ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কালুশাহ নগরের ওভার ব্রিজ এলাকা অতিক্রমের সময় যান্ত্রিক ত্রুটির কারণে লরির সামনের পাওয়ারে হঠাৎ আগুন ধরে যায়। এতে লরির ইঞ্জিনের পাওয়ার একেবারে পুড়ে যায়। পরে ফায়ার সার্ভিসের একটি টিম আগুন নিয়ন্ত্রণে আনে।
আরও পড়ুন জানেন কি? / গাড়িতে হঠাৎ আগুন লাগে কেন?আবুল খায়ের স্টিল মিলস্ এর ডেপুটি জেনারেল ম্যানেজার মো. ইমরুল কাদের ভূইয়া বলেন, কি কারণে আগুন লেগেছে তা জানিনা। তা তদন্ত করে দেখা হচ্ছে। এতে প্রায় ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।বার আওলিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুল আমিন বলেন, যান্ত্রিক ত্রুটির কারণে লরির ইঞ্জিনের পাওয়ারে আগুন লেগেছে। কুমিরা ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে। কিছুসময় মহাসড়কের চট্টগ্রাম মুখী লেনে যানজট থাকলেও বর্তমানে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে।
Advertisement
এম মাঈন উদ্দিন/এসজেডএইচ/জেআইএম