জাতীয়

আকাশে মেঘের খেলা, ঢাকায় বজ্রসহ বৃষ্টির আভাস

রাজধানী ঢাকা ও এর পার্শ্ববর্তী এলাকার জন্য আগামী ৬ ঘণ্টার পূর্বাভাস জারি করেছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। বুধবার (২৯ জুলাই) সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য এই পূর্বাভাস দেওয়া হয়।

Advertisement

আবহাওয়া অফিসের তথ্য অনুযায়ী, আজ দুপুরে ঢাকার আকাশ আংশিক মেঘলা থাকবে এবং বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

আরও পড়ুন রাতের মধ্যে ঢাকায় বজ্রসহ বৃষ্টি হতে পারে

পূর্বাভাসে জানানো হয়, এ সময়ে দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। তবে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

আজ সকাল ৬টায় তাপমাত্রা ছিল ২৭ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আর্দ্রতা ৮৬ শতাংশ। গতকালকের সর্বোচ্চ তাপমাত্রা ৩৪ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।

Advertisement

আজকের সর্বনিম্ন তাপমাত্রা ২৭ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। গত ২৪ ঘণ্টায় বৃষ্টিপাত হয়েছে ৯ মিলিমিটার। আজকের সূর্যাস্ত সন্ধ্যা ৬টা ৪৩ মিনিট। আগামীকালের সূর্যোদয় ভোর ৫টা ২৭ মিনিটে।

এমআরএম