সাবেক ডিআইজি ফারুক আহমদের চাকরি থেকে বরখাস্তের আদেশ বাতিল করেছে সরকার। একই সঙ্গে বরখাস্তের সময়কে কর্তব্যকাল হিসেবে গণ্য করে বিধি অনুযায়ী পেনশনসহ সব ধরনের আর্থিক ও অন্যান্য সুবিধা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
Advertisement
বুধবার (২৯ জুলাই) একটি প্রজ্ঞাপন প্রকাশ করা হয়। এর আগে সোমবার (২৭ জুলাই) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরীর সই করা প্রজ্ঞাপনটি জারি করা হয়।
প্রজ্ঞাপনে বলা হয়, পুলিশ অধিদপ্তরে সংযুক্ত সাবেক ডিআইজি ফারুক আহমদের দায়ের করা মামলায় প্রশাসনিক ট্রাইব্যুনাল-২ গত বছরের ৬ নভেম্বর যে রায় ও আদেশ দিয়েছেন, তার আলোকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর ফলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ২০১২ সালের ২ আগস্টের স্মারকে জারি করা তার চাকরি থেকে বরখাস্তের দণ্ডাদেশ বাতিল করা হয়েছে।।
এতে আরও বলা হয়, ফারুক আহমদের বরখাস্তকাল কর্তব্যকাল হিসেবে গণ্য হবে এবং তিনি বিধি মোতাবেক পেনশনসহ সব ধরনের আর্থিক ও অন্যান্য সুবিধা পাবেন। প্রজ্ঞাপন অনুযায়ী, এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।
Advertisement
টিটি/এমএএইচ