রসুন আমাদের রান্নাঘরের অন্যতম অপরিহার্য উপাদান। প্রায় প্রতিদিনই কোনো না কোনো রান্নায় এটি ব্যবহার করা হয়। তবে রান্না শুরু করার আগে সবচেয়ে ঝামেলার কাজগুলোর একটি হলো রসুনের ছোট ছোট কোয়ার খোসা ছাড়ানো। একেকটি কোয়ার খোসা তুলতে সময় লাগে, নখে চাপ পড়ে, কখনো আঙুলে ব্যথাও হয়ে যায়। এর সঙ্গে হাতে দীর্ঘক্ষণ রসুনের তীব্র গন্ধ লেগে থাকে। ফলে অনেকেই এই কাজটিকে বেশ বিরক্তিকর মনে করেন।
Advertisement
রসুনের প্রতিটি কোয়া আকারে ছোট এবং পাতলা খোসায় শক্তভাবে মোড়ানো থাকে। তাই হাত দিয়ে খোসা ছাড়াতে গেলে অনেক সময় কোয়াও ভেঙে যায়। অনেকেই ছুরি দিয়ে খোসা ছাড়ানোর চেষ্টা করেন, কিন্তু এতে সময় বেশি লাগে এবং অসাবধান হলে হাত কেটে যাওয়ার ঝুঁকিও থাকে।
এছাড়া রসুনে থাকা সালফারযুক্ত যৌগ হাতের সঙ্গে লেগে থাকে, যার কারণে সাবান দিয়ে ধোয়ার পরও অনেকক্ষণ গন্ধ যায় না। তাই দ্রুত ও সহজ কোনো পদ্ধতি জানা থাকলে রান্নার প্রস্তুতি অনেকটাই সহজ হয়ে যায়।
কিন্তু জানেন কি, মাত্র ৩০ সেকেন্ডেই কোনো ছুরি বা বিশেষ কিচেন টুল ছাড়াই একসঙ্গে অনেকগুলো রসুনের খোসা ছাড়ানো সম্ভব? খুব সাধারণ একটি ঘরোয়া কৌশল ব্যবহার করলেই সময়ও বাঁচবে, পরিশ্রমও কম হবে।
Advertisement
ঢাকনাযুক্ত পাত্র না থাকলেও দুই বাটিতেই হবে কাজ
রসুনের খোসা ছাড়ানোর সহজ উপায়এই পদ্ধতির জন্য প্রয়োজন হবে একটি ঢাকনাযুক্ত স্টিল বা প্লাস্টিকের পাত্র। প্রথমে গোটা রসুন থেকে সব কোয়া আলাদা করে নিন। এরপর কোয়াগুলো পাত্রে রেখে শক্ত করে ঢাকনা লাগিয়ে দিন। এবার পাত্রটি দুই হাতে ধরে প্রায় ২০ থেকে ৩০ সেকেন্ড জোরে জোরে ঝাঁকান। ঝাঁকানোর সময় কোয়াগুলো একে অপরের সঙ্গে ধাক্কা খেয়ে খোসা আলগা হয়ে যাবে। ঢাকনা খুলে দেখবেন বেশিরভাগ রসুনের খোসা নিজে থেকেই খুলে গেছে। এরপর শুধু খোসা আলাদা করলেই হবে।
ঢাকনাযুক্ত পাত্র না থাকলে যা করবেনবাড়িতে যদি এমন কোনো পাত্র না থাকে, তাহলে দুটি স্টিলের বাটি দিয়েও একই কাজ করা যায়। একটি বাটিতে রসুনের কোয়াগুলো রেখে অন্য বাটিটি উল্টো করে মুখোমুখি লাগিয়ে নিন। এরপর দুই বাটি শক্তভাবে ধরে ২০-৩০ সেকেন্ড ঝাঁকিয়ে নিন। এতে একইভাবে খোসাগুলো আলগা হয়ে যাবে এবং সহজেই কোয়া বের করে নেওয়া যাবে।
আরও পড়ুন বঁটি-ছুরির মরিচা দূর করতে আলু ব্যবহার করুন এই পদ্ধতির সুবিধাএই কৌশলে একসঙ্গে অনেকগুলো রসুনের খোসা ছাড়ানো যায়। ফলে সময় অনেক কম লাগে। নখ দিয়ে খোসা তুলতে হয় না বলে আঙুলে চাপ পড়ে না। ছুরি ব্যবহারের প্রয়োজন না থাকায় দুর্ঘটনার ঝুঁকিও কমে যায়।সুবিধা হলো, রান্নার প্রস্তুতি অনেক দ্রুত শেষ করা যায়। বিশেষ করে যখন বেশি পরিমাণ রসুন ব্যবহার করতে হয়, তখন এই পদ্ধতি বেশ কার্যকর।
Advertisement
রসুনের খোসা ছাড়ানোর পর কোয়াগুলো সঙ্গে সঙ্গে ব্যবহার না করলে শুকনো ও বাতাস চলাচল করে এমন পাত্রে সংরক্ষণ করুন। অনেকক্ষণ পানিতে ভিজিয়ে রাখবেন না। এতে রসুনের স্বাদ ও ঘ্রাণ কমে যেতে পারে।
সূত্র: আমেরিকান টেস্ট কিচেন, ইন্ট্রো টেবিল ও অন্যান্য
এসএকেওয়াই