শিক্ষা

শিক্ষার্থীদের হাঁস-মুরগি পালনের নির্দেশ

বিএনপির নির্বাচনি ইশতেহারের প্রতিশ্রুতি বাস্তবায়নে ১৮০ দিনের নেওয়া কর্মপরিকল্পনায় প্রাথমিক স্তরের শিক্ষার্থীদের পোষ্য প্রাণী পালনে উৎসাহিতকরণের নির্দেশনা দেওয়া হয়েছে।

Advertisement

এতে শিক্ষার্থীদের প্রতি হাঁস, মুরগিসহ অন্যান্য গৃহপালিত পশু-পাখি পালনে বাবা-মাকে সহযোগিতার আহ্বান জানানো হয়। একই সঙ্গে আরও কয়েকটি নির্দেশনা দেওয়া হয়েছে।

বুধবার (২৯ জুলাই) প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের এক চিঠিতে এ তথ্য জানানো হয়। চিঠি প্রাথমিক শিক্ষার সব বিভাগীয় উপপরিচালক ও সংশ্লিষ্টদের পাঠানো হয়েছে।

এতে বলা হয়, নির্বাচনি ইশতেহারের প্রতিশ্রুতি বাস্তবায়নের ১৮০ দিনের নেওয়া কর্মপরিকল্পনায় শিক্ষার্থীদের পোষ্য প্রাণী পালনে উৎসাহিতকরণ বিষয়টি নির্ধারিত আছে। কর্মপরিকল্পনা বাস্তবায়নের লক্ষ্যে উল্লিখিত কার্যক্রম নেওয়ার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

Advertisement

নির্দেশনাগুলো হলো-

১. শিক্ষার্থীরা যেন বাড়িতে হাঁস, মুরগিসহ অন্যান্য গৃহপালিত পশু-পাখি পালনে বাবা-মাকে সহযোগিতা করে।

২. শিক্ষার্থীরা সব পোষ্য প্রাণীর প্রতি যেন সদয় আচরণ করে এবং অন্যদের সদয় আচরণ করতে উৎসাহিত করে।

৩. ছোট ছোট দল গঠন করে নিজ নিজ বাড়ির আশপাশের প্রতিবেশীদের পোষ্য প্রাণী পালনে উৎসাহিত করবে।

Advertisement

৪. কাব স্কাউট এবং হলদে পাখি সমাবেশে বিষয়টি আলোচনা করতে হবে এবং মা সমাবেশ, উঠান বৈঠকে নিয়মিত এ বিষয়ে আলোচনা করতে হবে।

এএএইচ/বিএ