ভারতের শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে শিক্ষার্থী আন্দোলন নিয়ে বিতর্কিত মন্তব্য করে সমালোচনার মুখে পড়েছেন বলিউড অভিনেত্রী ও বিজেপি সংসদ সদস্য কঙ্গনা রানাওয়াত। আন্দোলনকারী জেন-জি শিক্ষার্থীদের ‘নর্দমার প্রজন্ম’ বলে মন্তব্য করার পর অনেক সমালোচনা হয়েছে তার।
Advertisement
এবার কঙ্গনার কড়া সমালোচনা করেছেন বলিউডের আলোচিত অভিনেত্রী রাখি সাওয়ান্ত। তিনি কঙ্গনাকে একা রাস্তায় হেঁটে দেখানোর চ্যালেঞ্জও করেছেন।
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক ভিডিওতে কঙ্গনার রাজনৈতিক অবস্থান ও মন্তব্যের সমালোচনা করেন রাখি। একইসঙ্গে তিনি কঙ্গনাকে মুখের ভাষা সংযত রাখার পরামর্শ দেন।
ভিডিওতে রাখি বলেন, ‘এমপি হওয়ার জন্য তুমি কী করেছ? যদি সাধারণ মানুষের কাছে গিয়ে ভোট চাইতে, তাহলে একটি ভোটও পেতে না। আমি জানি না, মান্ডিতে কীভাবে তোমার এত জনপ্রিয়তা হলো।’
Advertisement
দেশের তরুণ-তরুণীদের নিয়ে কঙ্গনার মন্তব্যেরও তীব্র প্রতিবাদ জানান তিনি। রাখির ভাষায়, ‘আমাদের দেশের মেয়েদের নিয়ে তুমি কী ধরনের কথা বলছ? ছাত্রছাত্রী ও দেশের মেয়েদের সম্পর্কে এ ধরনের মন্তব্য তোমার মুখে মানায় না। সংসদে বসে দেশের মেয়েদের নিয়ে এমন কথা বলা উচিত নয়।’
চণ্ডীগড় বিমানবন্দরে কঙ্গনাকে চড় মারার পুরোনো ঘটনার প্রসঙ্গ টেনে রাখি বলেন, ‘সেই ঘটনা কি ভুলে গেছ? এভাবে চলতে থাকলে সব জায়গায় মানুষের ক্ষোভের মুখে পড়তে হবে।’
তিনি কঙ্গনাকে চ্যালেঞ্জ জানিয়ে বলেন, ‘যদি সাহস থাকে, তবে অন্যদের মতো একা রাস্তায় হেঁটে দেখাও। তখন বুঝতে পারবে দেশের যুবসমাজের শক্তি কতটা।’
আরও পড়ুন শাকিবের সঙ্গে রোমান্স করতে কেমন লেগেছিল, জানালেন সাবিলা নূরএ সময় কঙ্গনার উদ্দেশে রাখি আরও বলেন, ‘আগে আয়নায় নিজের চরিত্র দেখো। নিজের মুখের ভাষা সামলাও। দেশের মেয়েদের বিরুদ্ধে এভাবে কথা বলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।’
Advertisement
এর আগে সামাজিক যোগাযোগমাধ্যমে শিক্ষার্থী আন্দোলনের কয়েকটি ভিডিও শেয়ার করে কঙ্গনা রানাওয়াত জেন-জি প্রজন্মকে ‘নর্দমার প্রজন্ম’ বলে আখ্যা দেন। পাশাপাশি আন্দোলনকারীদের নিয়ে আরও কিছু আপত্তিকর মন্তব্য করেন, যা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়েছে।
এলআইএ