প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দেশকে সঠিক পথে ও সামনের দিকে এগিয়ে নেওয়ার জন্য সবার প্রতি আহ্বান জানিয়েছেন বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী।
Advertisement
তিনি বলেন, মহিয়সী নারী খালেদা জিয়া কঠিন সময়েও নতজানু হননি, আপস করেননি। চরম নির্যাতনের সময়েও ছিলেন দৃঢ়চেতা। খালেদা জিয়ার মেডিক্যাল বোর্ডের প্রধান হিসেবে তার সংশ্রবে থাকার সৌভাগ্য আমার হয়েছে।
বিগত ১৭ বছর জিয়া পরিবারের ওপর যে অমানুষিক নির্যাতন হয়েছে, তা আর কোনো পরিবারের ওপর হয়নি বলে উল্লেখ করেন তিনি।
বুধবার (২৯ জুলাই) বিশ্ববিদ্যালয়ের শহীদ ডা. মিলন হলে আয়োজিত এক আলোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন।
Advertisement
‘জুলাই শহীদ দিবস ২০২৬’ উপলক্ষে শহীদদের স্মরণে এই ভিডিও ডকুমেন্টারি (প্রামাণ্যচিত্র) প্রদর্শনী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তারা জুলাইয়ের চেতনার আলোকে বৈষম্যহীন, ফ্যাসিবাদ ও স্বৈরাচার বিরোধী বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন।
আরও পড়ুন বিএমইউকে আন্তর্জাতিক মানে উন্নয়নের অঙ্গীকার উপাচার্যেরবিএমইউ উপাচার্য বলেন, স্বৈরাচারমূলক আচরণ, হামলা, নির্যাতন চালিয়ে কোনো সরকারই বেশি দিন টিকে থাকতে পারে না—জুলাই আন্দোলন আমাদের এমন শিক্ষা দেয়।
তিনি বলেন, বিগত ফ্যাসিবাদী আমলে যারা দৃশ্যমান অন্যায় করেছে, তারা যেন বর্তমানে কোনো সুযোগ-সুবিধা না পায় তা সর্বত্র নিশ্চিত করতে হবে। কারণ, অন্যায়কারীকে শাস্তি পেতেই হবে।
উপস্থিত শিক্ষক-শিক্ষার্থী ও চিকিৎসকদের উদ্দেশে তিনি বলেন, জুলাই আন্দোলনের চেতনাকে ধারণ করে বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তুলতে হবে।
Advertisement
বিশ্ববিদ্যালয়ের ডেন্টাল ফ্যাকাল্টির ডিন ডা. সাখাওয়াৎ হোসেন সায়ন্থের সঞ্চালনা এবং প্রামাণ্যচিত্র প্রদর্শনী ও আলোচনা সভা কমিটির সভাপতি তথা উপ-উপাচার্য (একাডেমিক) অধ্যাপক ডা. নজরুল ইসলামের সভাপতিত্বে সভার শুরুতে বক্তব্য রাখেন অন্য অতিথি ও প্রশাসনিক কর্মকর্তারা।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ওয়াসীমের বাবা শফিউল আলম এবং গুরুতর আহত এক জুলাইযোদ্ধার বাবা অধ্যাপক ডা. জাকারিয়া আজিজ।
বক্তব্যে শহীদ ওয়াসীমের বাবা বলেন, জুলাই শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে হলে চাকরিতে মেধা, সততা ও যোগ্যতার মূল্যায়ন করতে হবে এবং দীর্ঘদিনের অনৈতিক অর্থ লেনদেনের সংস্কৃতি বন্ধ করতে হবে। অন্যদিকে, আহত জুলাইযোদ্ধার বাবা শহীদ ও আহতদের সঠিক তালিকা প্রণয়ন এবং দেশবিরোধী সব অসম চুক্তি বাতিলের দাবি জানান।
সভায় উপ-উপাচার্য (একাডেমিক) অধ্যাপক ডা. নজরুল ইসলাম বলেন, জুলাই আন্দোলন হলো দেশের সর্বস্তরের জনগণের আন্দোলনের ফসল, এটি কোনো একক ব্যক্তি বা দলের নয়। গণমানুষের এই ত্যাগের মধ্য দিয়ে আজ দেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন বিএমইউর উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ডা. আবুল কালাম আজাদ, উপ-উপাচার্য (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মুজিবুর রহমান হাওলাদার, কোষাধ্যক্ষ অধ্যাপক ডা. নাহরীন আখতার ও রেজিস্টার অধ্যাপক ডা. মোস্তফা কামালসহ কর্মকর্তা ও কর্মচারীদের বিভিন্ন সংগঠনের নেতারা।
এসইউজে/এমকেআর