বিনোদন

কিশোরগঞ্জের সন্তান হিসেবে প্রতিবাদ জানালাম : খায়রুল বাসার

কিশোরগঞ্জের প্রবীণ রাজনীতিক, বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান, এমপিকে নিয়ে একটি রাজনৈতিক সভায় করা মন্তব্যের প্রতিবাদ জানিয়েছেন অভিনেতা খায়রুল বাসার। সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষোভ প্রকাশ করে নিজের প্রতিবাদ প্রকাশ করেছেন।

Advertisement

আরও পড়ুন শাকিবের সঙ্গে রোমান্স করতে কেমন লেগেছিল, জানালেন সাবিলা নূর

সম্প্রতি এনসিপির এক সভায় ফজলুর রহমানকে নিয়ে কটাক্ষ করা হয়েছে বলে অভিযোগ ওঠে। এর পরিপ্রেক্ষিতে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে খায়রুল বাসার বলেন, কিশোরগঞ্জের মতো একটি জেলার গর্ব ও পরিচয় বহনকারী ব্যক্তিত্বকে নিয়ে অবমাননাকর মন্তব্য কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

পোস্টে তিনি লেখেন, তার জন্মস্থান কিশোরগঞ্জ এবং তিনি বিশ্বাস করেন জেলার মানুষের আত্মসম্মান থাকলে কোনো ‘বেয়াদব কমেডিয়ান’ সেখানে গিয়ে জেলার একজন সম্মানিত ব্যক্তিকে ‘কিশোরগঞ্জের কলঙ্ক’ বলে আখ্যায়িত করতে পারতেন না।

তিনি আরও বলেন, এমন বক্তব্য সংযত হওয়া উচিত এবং কাউকে অসম্মান করে জনপ্রিয়তা অর্জনের চেষ্টা গ্রহণযোগ্য নয়।বীর মুক্তিযোদ্ধা ও সাংসদ ফজলুর রহমান

Advertisement

খায়রুল বাসার তার পোস্টে বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমানকে কিশোরগঞ্জের অহঙ্কার, জেলার পরিচয়, কিংবদন্তি এবং বর্তমানের কান্ডারী হিসেবে উল্লেখ করেন। একই সঙ্গে তিনি লেখেন, ‘কিশোরগঞ্জের সব ভদ্রলোক যদি মারা গিয়ে থাকে , আমি এই মাটির সন্তান হিসেবে বেয়াদবির নিন্দা এবং প্রতিবাদ জানালাম।’

অভিনেতার এই পোস্ট সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। অনেকেই তার বক্তব্যের সঙ্গে একাত্মতা প্রকাশ করেছেন, আবার কেউ কেউ বিষয়টি নিয়ে ভিন্ন মতও দিয়েছেন।

আরও পড়ুন ৪০০ সিনেমার অভিনেতা রতনের চিকিৎসার দায়িত্ব নিলেন নায়িকা মুক্তি

উল্লেখ্য, সম্প্রতি এনসিপির এক জনসভায় দেওয়া একটি বক্তব্যকে কেন্দ্র করে বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমানকে নিয়ে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়। সেই ঘটনার পরই প্রতিবাদ জানিয়ে এই পোস্ট করেন অভিনেতা খায়রুল বাসার।

 

এলআইএ

Advertisement