হবিগঞ্জে পূর্বঘোষিত কর্মসূচিতে যোগ দিতে যাওয়ার পথে মৌলভীবাজারের শ্রীমঙ্গলের চা কন্যা ভাস্কর্যের সামনে এনসিপির কেন্দ্রীয় নেতাদের বহনকারী গাড়িবহর ট্রাক দিয়ে আটকার চেষ্টা করেছে পুলিশ। এসময় পুলিশের সঙ্গে দলটির নেতাকর্মীরা ধাক্কাধাক্কা করে সেখান থেকে ব্যারিকেড ভেঙে চলে আসেন।
Advertisement
তবে হবিগঞ্জের মিরপুর এলাকায় আবার পুলিশ তাদেরকে ব্যারিকেড দেয়। এসময় বৃষ্টি শুরু হলে বৃষ্টির মধ্যেই রাস্তায় বসে পড়েন দলের আহ্বায়ক নাহিদ ইসলামসহ কেন্দ্রীয় নেতারা।
আরও পড়ুন ১৪৪ ধারা জারির মধ্যেও হবিগঞ্জ যাচ্ছেন এনসিপির কেন্দ্রীয় নেতারাবুধবার (২৯ জুলাই) বিকেল সাড়ে ৪টার দিকে শ্রীমঙ্গল উপজেলার শায়েস্তাগঞ্জ-শ্রীমঙ্গল সড়কের ‘চা-কন্যা’ ভাস্কর্য এলাকায় ব্যারিকেড দিয়ে সড়ক বন্ধ করে এনসিপির গাড়িবহরের গতিরোধ করা হয়। পরে ব্যারিকেড ভেঙে সেখান থেকে একটু সামনে যাওয়ার পর হবিগঞ্জের মিরপুর এলাকায় পুলিশ আবার তাদেরকে আটকে দেয়।
এর আগে বিকেল ৩টার দিকে মৌলভীবাজার সার্কিট হাউজ থেকে হবিগঞ্জের উদ্দেশে রওয়ানা হন এনসিপির আহ্বায়ক ও জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম, সদস্য সচিব আখতার হোসেন, উত্তর ও দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম ও হাসনাত আবদুল্লাহ প্রমুখ।
Advertisement
১৪৪ ধারা জারির পরও হবিগঞ্জে আসছেন এনসিপির আহ্বায়ক ও জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম, সদস্য সচিব আখতার হোসেন, উত্তর ও দক্ষিণ অঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম ও হাসনাত আবদুল্লাহ, কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক ড. আতিক মুজাহিদ এবং সারোয়ার তুষারসহ কেন্দ্রীয় বিভিন্ন পর্যায়ের শীর্ষ নেতা।
এ ঘটনাঢয় জেলা সদরের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে তিন প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।
মাহিদুল ইসলাম/এসআর/জেআইএম
Advertisement