বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) স্বর্ণযুগের অন্যতম সফল প্রযোজক মুস্তাফিজুর রহমানকে রাজধানীর বনানী কবরস্থানে দাফন করা হয়েছে। বুধবার (২৯ জুলাই) বিকেলে জানাজা শেষে তাকে দাফন করা হয় বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে।
Advertisement
এর আগে, এদিন সকালে মুস্তাফিজুর রহমানের মরদেহ দীর্ঘদিনের কর্মস্থল বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) ভবনে নেওয়া হয়। সেখানে সাবেক ও বর্তমান সহকর্মীরা শেষ শ্রদ্ধা জানান। শ্রদ্ধা নিবেদনকারীদের মধ্যে ছিলেন খ ম হারূন, নওয়াজিশ আলী খান, হাসিম রেজা, মেনকা হাসান এবং বিটিভির বর্তমান মহাপরিচালক মাহবুবুল আলম।
পরে বিটিভিতে জানাজা শেষে মরদেহ নেওয়া হয় চ্যানেল আই প্রাঙ্গণে। এরপর উত্তরা ৩ নম্বর সেক্টর জামে মসজিদে দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়।
আরও পড়ুন জেন-জিকে ‘নর্দমার প্রজন্ম’ বলায় কঙ্গনাকে যে চ্যালেঞ্জ দিলেন রাখিবিটিভির সাবেক মহাপরিচালক মুস্তাফিজুর রহমান পরবর্তীতে বাংলাভিশনের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হিসেবে দায়িত্ব পালন করেন। পরে তিনি গাজী টেলিভিশনেও যোগ দেন।
Advertisement
মুস্তাফিজুর রহমান জনপ্রিয় কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের কালজয়ী ধারাবাহিক ‘এইসব দিনরাত্রি’-এর প্রযোজক হিসেবে বিশেষভাবে পরিচিত ছিলেন।
কেএসআর/এমআই/জেআইএম