নতুন ফুটবল মৌসুম সামনে রেখে মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেড দল গুছিয়ে ফেলেছে। সাবেক চ্যাম্পিয়নরা শক্তিশালী দল গঠন করতে গিয়ে হানা দিয়েছে বর্তমান চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংসের ঘরে।
Advertisement
বুধবার কিংসের চারজন খেলোয়াড়ের সাথে চুক্তি সম্পন্ন করেছে মোহামেডান। তারা হলেন ডিফেন্ডার সাদ উদ্দিন, মিডফিল্ডার সোহেল রানা (জুনিয়র) , ফরোয়ার্ড ফয়সাল আহমেদ ফাহিম ও শাহরিয়ার ইমন। একই দিন মোহামেডান নিজেদের দলে রেখে দেওয়া নিশ্চিত করেছে তাদের রক্ষণের অন্যতম প্রহরী শাকিল আহাদ তপুকে। মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেডের ডাইরেক্টর ইনচার্জ লোকমান হোসেন ভূঁইয়া জানিয়েছেন, তাদের স্থানীয় ফুটবলার সংগ্রহের কাজ এক প্রকার শেষ। এখন বিদেশি ফুটবলারের বিষয়ে তারা খোঁজখবর নিচ্ছেন। সেই সাথে একজন বিদেশী কোচও নিয়োগ দেবে সাদাকালোরা।
বিদেশি কোচের তালিকায় সাবেক শন লিন যেমন আছেন, তেমন উজবেকিস্তানের একাধিক নাম নিয়েও তারা বিশ্লেষণ করছে। মোহামেডানের ঘরের ছেলে হয়ে যাওয়া উজবেক মিডফিল্ডার মোজাফফর মোজাফফরভ দলের জন্য খেলোয়াড় ও কোচ নিয়োগে সহায়তা করছেন বলে জানা গেছে।
আরআই/আইএইচএস/
Advertisement