দেশজুড়ে

এনসিপির প্রতিবাদ সমাবেশে উপস্থিত মাত্র ৭ জন!

চুয়াডাঙ্গায় মাত্র সাতজনকে নিয়ে প্রতিবাদ সমাবেশ করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। প্রতিবাদ সমাবেশে ছিল না কর্মসূচির ব্যানারও।

Advertisement

বুধবার (২৯ জুলাই) বিকেল ৫টা ৪৫ মিনিটে চুয়াডাঙ্গা জেলা শহরের শিল্পকলা একাডেমির সামনে এ প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

আরও পড়ুন চট্টগ্রামে বিএনপি-এনসিপি নেতাকর্মীদের ধস্তাধস্তি, উত্তেজনা

এসময় এনসিপির চুয়াডাঙ্গা জেলা শাখার সদস্য সচিব আলমগীর হোসেন বলেন, ‘হবিগঞ্জে এনসিপির নেতাদের ওপর যে বর্বর হামলা চালানো হয়েছে তার তীব্র প্রতিবাদ ও ঘৃণা জানাই। একইসঙ্গে হামলায় জড়িতদের আইনের আওতায় নিয়ে আসার দাবি জানাচ্ছি। জড়িতদের শাস্তির আওতায় নিয়ে না আসা পর্যন্ত আমাদের প্রতিবাদ সমাবেশ অব্যাহত থাকবে।’

তিনি আরও বলেন, ‘বিগত সময়ে যেসব কর্মকাণ্ড দেখে এসেছি, সেই ফ্যাসিস্টদের মতো প্রতিরূপ দেখতে পাচ্ছি বর্তমান সরকারের কাছে। আমরা এরকম বাংলাদেশ চাই না। আমরা দুর্নীতিমুক্ত ও বৈষম্যমুক্ত বাংলাদেশ চাই।’

Advertisement

আরও পড়ুন হবিগঞ্জের মানুষ মারলে ধরে নেব এটি আমার কামাই: হাসনাত আবদুল্লাহ

সাতজন নেতাকর্মী নিয়ে প্রতিবাদ সমাবেশের বিষয় জানতে চাইলে আলমগীর হোসেন বলেন, ‘হবিগঞ্জের মতো সারাদেশে যেন এই বর্বর হামলা না ঘটে। তাই আমরা কম সংখ্যক নেতাকর্মীদের নিয়ে এই প্রতিবাদ সমাবেশ করছি।’

সমাবেশে উপস্থিত ছিলেন এনসিপি জেলা শাখার সিনিয়র যুগ্ম আহ্বায়ক রবিউল কাদির রোকন, সিনিয়র যুগ্ম সদস্য সচিব আলী রুশদী মজনু, সহ-প্রচার সম্পাদক সোহেল রানা, সহ-সাংগঠনিব সম্পাদক মাসুদ রানা, পৌর সদস্য সচিব ইয়াছিন আলী ও ছাত্র শক্তির জেলা প্রতিনিধি সাকিবুর রহমান।

হুসাইন মালিক/এসআর/জেআইএম

Advertisement