রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫২৯ জন গ্রেফতার হয়েছে। একই সময়ে ৩০টি মামলা দায়ের করা হয়েছে।
Advertisement
বৃহস্পতিবার (৩০ জুলাই) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী এ তথ্য জানান।
নিয়াজ মেহেদী বলেন, রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান পরিচালনা করে মাদকদ্রব্য উদ্ধারসহ তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারদের মধ্যে রমনা বিভাগ কর্তৃক ৩৫ জন, লালবাগ বিভাগ কর্তৃক ৩৯ জন, ওয়ারী বিভাগ কর্তৃক ৮৩ জন, মতিঝিল বিভাগ কর্তৃক ৫৩ জন, তেজগাঁও বিভাগ কর্তৃক ৬৭ জন, মিরপুর বিভাগ কর্তৃক ১৩৩ জন, গুলশান বিভাগ কর্তৃক ৫৬ জন, উত্তরা বিভাগ কর্তৃক ৫৪ জন, গোয়েন্দা বিভাগ কর্তৃক ৮ জন ও সিটিটিসি বিভাগ কর্তৃক ১ জনকে গ্রেফতার করা হয়।
Advertisement
এসময় তাদের হেফাজত থেকে ১০০ গ্রাম গাঁজা, ৩৬৭ ইয়াবা, ২টি বিদেশি পিস্তল, ৩টি ম্যাগাজিন, ৭ রাউন্ড গুলি, ৬টি মোবাইল ফোন, ১টি সুইচ গিয়ার চাকু ও ১ জন ভিকটিমকে উদ্ধার করা হয়।
গ্রেফতারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন বলেও জানান এই কর্মকর্তা।
কেআর/এমআইএইচএস
Advertisement