ডেবিট ও ক্রেডিট কার্ড থেকে মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসের (এমএফএস) ব্যক্তিগত হিসাবে অর্থ যোগ (অ্যাড মানি) সংক্রান্ত নতুন নির্দেশনা বাস্তবায়নের সময়সীমা আরও ছয় মাস বাড়িয়েছে বাংলাদেশ ব্যাংক।
Advertisement
ফলে সংশ্লিষ্ট এমএফএস সেবাদাতা প্রতিষ্ঠান ও কার্ড ইস্যুকারী ব্যাংকগুলো আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত এ নির্দেশনা বাস্তবায়নের সুযোগ পাবে।
বৃহস্পতিবার (৩০ জুলাই) বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সিস্টেমস ডিপার্টমেন্ট (পিএসডি) এ-সংক্রান্ত একটি সার্কুলার জারি করেছে।
ব্যাংকের ডেবিট ও ক্রেডিট কার্ড থেকে সাধারণত বিভিন্ন এমএফএস যেমন বিকাশ, নগদ, রকেট, উপায়- প্রভৃতি অ্যাকাউন্টে অ্যাড মানি করা হয়।
Advertisement
সার্কুলারে বলা হয়, গত ১৯ মে জারি করা পিএসডি-১ সার্কুলার নং-০৩/২০২৬-এর ক্রমিক ২ ও ৩-এ উল্লিখিত নির্দেশনা বাস্তবায়নের সময়সীমা ৩১ ডিসেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে।
আরও পড়ুন মোবাইল ব্যাংকিংয়ে অতিরিক্ত সার্ভিস চার্জ কেন অবৈধ নয়, হাইকোর্টের রুলসার্কুলারে আরও বলা হয়, নির্ধারিত সময়ের মধ্যে কোনো প্রতিষ্ঠান এসব নির্দেশনা বাস্তবায়ন করতে না পারলে ২০২৭ সালের ১ জানুয়ারি থেকে ওই প্রতিষ্ঠানের কার্ড ব্যবহার করে এমএফএসের ব্যক্তিগত হিসাবে ‘অ্যাড মানি’ সুবিধা বন্ধ রাখতে হবে।
তবে ১৯ মে জারি করা সার্কুলারের অন্যান্য নির্দেশনা আগের মতোই বহাল থাকবে বলে জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। পরিশোধ ও নিষ্পত্তি ব্যবস্থা আইন, ২০২৪-এর ১৮ ধারায় প্রদত্ত ক্ষমতাবলে এ নির্দেশনা জারি করা হয়েছে।
এর আগে মে মাসে বাংলাদেশ ব্যাংক কার্ড থেকে এমএফএস হিসাবে অর্থ স্থানান্তর ব্যবস্থাকে আরও নিরাপদ, স্বচ্ছ ও ঝুঁকিমুক্ত করতে নতুন নির্দেশনা জারি করেছিল। সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর প্রস্তুতির বিষয়টি বিবেচনায় নিয়ে এবার সেই নির্দেশনা বাস্তবায়নে অতিরিক্ত ছয় মাস সময় দেওয়া হলো।
Advertisement
ইএআর/বিএ