সিলেটের গোলাপগঞ্জে এনসিপি নেতা সারজিস ইসলামের গাড়িতে হামলার ঘটনায় বিরোধীদলীয় চিফ হুইপ ও দলের আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, সরকারের কত সন্ত্রাসী আছে, আমরা দেখবো।
Advertisement
বৃহস্পতিবার (৩০ জুলাই) দুপুরে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) শাখা জাতীয় ছাত্রশক্তির আয়োজনে অনুষ্ঠিত আলোচনা সভা শেষে সাংবাদিকদের কাছে তিনি এই মন্তব্য করেন।
নাহিদ ইসলাম বলেন, ‘দেশের স্বার্থে সন্ত্রাস মোকাবিলায় শুধু ১১ দল নয়; আমরা দেশের ছাত্র-জনতাসহ সব গণতান্ত্রিক, সামাজিক, রাজনৈতিক শক্তিকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানাচ্ছি। গতকাল হবিগঞ্জ থেকে আজকে গোলাপগঞ্জ আমরা যেটি দেখছি, সন্ত্রাসীদের অভয়ারণ্যে দেশকে নিয়ে যাওয়া হচ্ছে। সরকারের সন্ত্রাসী চরিত্র জাতির সামনে উন্মোচিত হচ্ছে।’
আরও পড়ুন হবিগঞ্জের হামলায় স্থানীয় বিএনপির নেতাকর্মীরা জড়িত: নাহিদ ইসলামতিনি বলেন, ‘সরকার যদি সন্ত্রাসের পথে হাঁটে, তাহলে জনগণ প্রতিরোধের পথে হাঁটবে। আমরা এখন গোলাপগঞ্জ যাবো। সেখানে আমরা দাঁড়াবো, দেখব কত সন্ত্রাসী আছে এই সরকারের, তারা আমাদের কতটুকু প্রতিরোধ করতে পারে করবে। কিন্তু আমরা গণভোটের গণরায়, সংস্কার, বিচার ও জনগণের অধিকারের পক্ষে আমাদের কর্মসূচি অব্যাহত রাখবো।’
Advertisement
এনসিপির আহ্বায়ক বলেন, ‘আজ গোলাপগঞ্জে এনসিপি নেতাদের ওপর হামলা হয়েছে। তার অর্থ সরকার সংস্কার চায় না। সরকার কোনো রাজনৈতিক শক্তিকে কর্মসূচি পালন করতেও দিচ্ছে না। পুরোনো কায়দায় হামলা করা হচ্ছে। খালেদা জিয়ার গাড়িতে যেভাবে হামলা করা হতো, একই কায়দায় তারা আমাদের গাড়িতে হামলা করছে।’
এর আগে বিশ্ববিদ্যালয়ের মিনি অডিটোরিয়ামে ‘অগ্নিঝরা জুলাই: রক্তের ঋণ ও আগামীর বাংলাদেশ’ শীর্ষক সভায় অংশ নেন নাহিদ ইসলাম।
আরও পড়ুন জুলাই সনদ বাস্তবায়ন না হলে পাঁচ বছরও টিকবে না সরকার: নাহিদ ইসলামসভায় শাকসু নির্বাচন প্রসঙ্গে নাহিদ ইসলাম বলেন, “দুঃখের সঙ্গে বলতে হচ্ছে, আপনাদের শাকসু নির্বাচন সেটি পরিকল্পিতভাবে বন্ধ করে দেওয়া হয়েছে। যারা গত ১৬ বছর ধরে গণতন্ত্রের কথা বলেছেন, তারাই গণতন্ত্র বন্ধ করতে ভূমিকা রেখেছেন, যেটি শুরু হয়েছিল শাকসু বন্ধ করার মাধ্যমে। আমরা দেখলাম নির্বাচনের পরেও যেখানে ৭০ শতাংশ মানুষ ‘হ্যাঁ’ ভোট দিয়েছে, সেই ভোটাধিকার তারা অস্বীকার করেছেন।”
অনুষ্ঠানে জাতীয় ছাত্রশক্তির শাবিপ্রবি শাখার আহ্বায়ক রশিদ আবরারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, জাতীয় ছাত্রশক্তির কেন্দ্রীয় সভাপতি জাহিদ আহসান, যুগ্ম সাধারণ সম্পাদক পলাশ বখতিয়ার প্রমুখ।
Advertisement
এসএইচ জাহিদ/এসআর