সরকারি দাপ্তরিক কাজে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) টুল ব্যবহারে সর্বোচ্চ সতর্কতা ও দায়িত্বশীলতা অবলম্বনের নির্দেশ দিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ।
Advertisement
মঙ্গলবার (২৮ জুলাই) মন্ত্রিপরিষদ বিভাগের ই-গভর্নেন্স-২ শাখা থেকে এ সংক্রান্ত একটি চিঠি সব মন্ত্রণালয়ের সিনিয়র সচিব/সচিবদের কাছে পাঠানো হয়েছে।
এতে বলা হয়, বর্তমানে সরকারি দপ্তরগুলোতে দাপ্তরিক কার্যক্রমের বিভিন্ন ক্ষেত্রে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) টুলের ব্যবহার ক্রমেই বাড়ছে। এআই ব্যবহারে দাপ্তরিক কাজের দক্ষতা ও উৎপাদনশীলতা বৃদ্ধি পেলেও অসতর্ক ব্যবহারের কারণে সরকারি সংবেদনশীল ও গোপনীয় তথ্য অননুমোদিতভাবে প্রকাশ বা তৃতীয় পক্ষের কাছে চলে যাওয়ার ঝুঁকি রয়েছে।
আরও পড়ুন সরকারি ক্রয় কার্যক্রম আরও ফলপ্রসূ করতে আইনমন্ত্রীর নেতৃত্বে কমিটিএ অবস্থায় সরকারি দাপ্তরিক কাজে এআই টুল ব্যবহারের ক্ষেত্রে সরকারি তথ্যের নিরাপত্তা ও গোপনীয়তা নিশ্চিত করতে সর্বোচ্চ সতর্কতা ও দায়িত্বশীলতা অবলম্বনের নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে এ বিষয়ে প্রচলিত আইন, বিধি-বিধান ও সরকারি নির্দেশনা যথাযথভাবে অনুসরণের জন্য সব সরকারি দপ্তরকে অনুরোধ জানানো হয়েছে চিঠিতে।
Advertisement
আরএমএম/এমএমকে