মিশরের ভূমধ্যসাগরীয় বন্দর নগরী দামিয়েত্তায় দুটি গ্যাসবাহী ট্যাংকারে ড্রোন হামলা হয়েছে। এ ঘটনা মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতকে নতুন মাত্রায় নিয়ে যেতে পারে বলে আশঙ্কা দেখা দিয়েছে। সুয়েজ খালের কাছাকাছি এই হামলার পর আন্তর্জাতিক নৌপথ এবং সৌদি আরবের তেল রপ্তানির নিরাপত্তা নিয়েও নতুন উদ্বেগ তৈরি হয়েছে।
Advertisement
বৃহস্পতিবার (৩০ জুলাই) মিশরের মন্ত্রিসভা জানিয়েছে, প্রাথমিক তদন্তে দেখা গেছে, বুধবার একটি অজ্ঞাত ড্রোনের আঘাতে দামিয়েত্তা বন্দরে দুটি জাহাজে আগুন লাগে। ভূমধ্যসাগরকে লোহিত সাগরের সঙ্গে সংযুক্ত করা সুয়েজ খালের কাছেই এ বন্দর অবস্থিত।
আরও পড়ুন ইরান-ইউক্রেন-ইসরায়েল-ফিলিস্তিন-সৌদি: সব কি এক সূত্রে বাঁধা?এ ঘটনায় এখন পর্যন্ত কোনো সংগঠন দায় স্বীকার করেনি। মিশর সরকার জানিয়েছে, জাতীয় নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।
ঘটনার সম্পর্কে অবগত বাণিজ্যিক সূত্রগুলো বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছে, ড্রোনটি যুক্তরাষ্ট্রের মালিকানাধীন গ্যাস সংরক্ষণ ট্যাংকার ‘এনারগোস উইন্টার’-এ আঘাত হানে। এতে আগুন ছড়িয়ে পাশের আরেকটি জাহাজেও ক্ষয়ক্ষতি হয়।
Advertisement
এদিকে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী জানিয়েছে, ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) সামরিক কমান্ড সেন্টার এবং ড্রোন স্থাপনায় হামলা চালানো হয়েছে। এর আগে ইরান অঞ্চলটিতে অবস্থানরত মার্কিন বাহিনীর ওপর হামলা চালিয়েছিল বলে যুক্তরাষ্ট্রের দাবি।
আরও পড়ুন তেহরানের দাবি / জর্ডানে ইরানের হামলায় ৩ মার্কিন যুদ্ধবিমান ধ্বংস, কয়েকজন নিহতইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, বুধবার রাতে কেশম দ্বীপে মার্কিন হামলায় তিন বেসামরিক নাগরিক নিহত এবং দুই শিশু আহত হয়েছে। এছাড়া জানজান প্রদেশে আইআরজিসির তিন সদস্য নিহত হওয়ার কথাও জানানো হয়েছে।
ইরানের খুজেস্তান প্রদেশের গভর্নরের বরাতে দেশটির গণমাধ্যম জানিয়েছে, আহভাজ শহরের দুটি ছাত্রাবাসও এসব হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে।
জর্ডান-কুয়েতেও উত্তেজনাআইআরজিসি দাবি করেছে, যুক্তরাষ্ট্রের হামলার জবাবে তারা জর্ডানে যুক্তরাষ্ট্র পরিচালিত আজরাক ঘাঁটিতে হামলা চালিয়েছে। তবে এ বিষয়ে তাৎক্ষণিক কোনো মন্তব্য করেনি যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন।
Advertisement
জর্ডানের সশস্ত্র বাহিনী জানিয়েছে, তারা বৃহস্পতিবার ইরানের ছোড়া পাঁচটি ক্ষেপণাস্ত্র প্রতিহত করেছে।
আরও পড়ুন পাকিস্তানের ভেতর দিয়ে ইরানে যাচ্ছে চীনা অস্ত্র!এদিকে কুয়েতের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ইরানের একটি হামলায় উত্তর কুয়েতে একটি চীনা প্রতিষ্ঠানের মালিকানাধীন ভবনে আঘাত লাগে। এতে একজন শ্রমিক নিহত হন এবং ভবনটির উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতি হয়।
সৌদি আরবের সম্পৃক্ততাপাঁচ মাস ধরে চলা এই সংঘাতে প্রথমবারের মতো সৌদি আরব প্রকাশ্যে যুক্তরাষ্ট্রের সঙ্গে যৌথ হামলায় অংশ নেয়। বুধবার পূর্ব ইরাকে ইরান-সমর্থিত গোষ্ঠীগুলোর অবস্থানে হামলা চালায় দেশটি।
রয়টার্সের দুটি সূত্র জানিয়েছে, যৌথ হামলার পর সৌদি প্রতিরক্ষামন্ত্রী ওয়াশিংটনে যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের সঙ্গে বৈঠক করেন। সেখানে তিনি ট্রাম্প প্রশাসনকে সংঘাত আরও না বাড়ানোর আহ্বান জানান।
আরও পড়ুন ইরাকে ইরানপন্থি গোষ্ঠীর ওপর সৌদি-যুক্তরাষ্ট্রের যৌথ হামলা, নিহত ৮ সুয়েজ ও হরমুজ ঘিরে বাড়ছে উদ্বেগফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ইরানে হামলার মধ্য দিয়ে শুরু হওয়া এই সংঘাত জুনে স্বল্প সময়ের যুদ্ধবিরতির পর আবারও তীব্র আকার ধারণ করে।
ইয়েমেনের ইরান-সমর্থিত হুথিরা গত সপ্তাহে সৌদি আরবের বিরুদ্ধে নৌ অবরোধ ঘোষণা করেছে। এতে লোহিত সাগর হয়ে তেল পরিবহনের বিকল্প পথও ঝুঁকির মুখে পড়েছে।
এ অবস্থায় সুয়েজ খাল এবং হরমুজ প্রণালির নিরাপত্তা নিয়ে আন্তর্জাতিক উদ্বেগ আরও বেড়েছে।
সংঘাতের জেরে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম অস্থির হয়ে উঠেছে। বুধবার ব্রেন্ট ক্রুডের দাম আট শতাংশের বেশি বেড়ে যায়। পরে বৃহস্পতিবার তা কিছুটা কমলেও প্রতি ব্যারেল দাম ৯০ মার্কিন ডলারের কাছাকাছি অবস্থান করছে।
সূত্র: রয়টার্সকেএএ/