জাতীয়

কামরাঙ্গীরচরে স্বামীর সঙ্গে অভিমানে বিষপান স্ত্রীর

রাজধানীর কামরাঙ্গীরচর থানাধীন এলাকার একটি বাসায় স্বামীর সঙ্গে অভিমানে শিল্পী বেগম (৩৫) নামে এক নারী বিষপানে আত্মহত্যা করেছেন।

Advertisement

বৃহস্পতিবার (৩০ জুলাই) সকাল ৮টার দিকে আলিনগর বড় গ্রাম চেয়ারম্যান বাড়ি রোড এলাকায় এ ঘটনা ঘটে। পরে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিলে রাত ১০টার দিকে তিনি মারা যান।

শিল্পী বেগমকে হাসপাতালে নিয়ে আসা স্বামী বাদল মিয়া জানান, তিনি ফুটপাতে হাড়িপাতিল বিক্রি করেন। স্ত্রী অন্যের বাসাবাড়িতে কাজ করুক সেটি তার পছন্দ ছিল না। এ নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে মাঝেমধ্যে কথাকাটাকাটি হতো। বৃহস্পতিবার সকালে তিনি বাসার বাইরে বেরিয়ে যাওয়ার পর তার স্ত্রী বিষপান করেন। পরে দ্রুত তাকে উদ্ধার করে অচেতন অবস্থায় ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে নিলে রাতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

তিনি জানান, তাদের গ্রামে বাড়ি শরীয়তপুরের জাজিরা থানার কান্দিয়া চর এলাকায়। বর্তমান কামরাঙ্গীরচরের আলিনগর এলাকার একটি ভাড়া বাসায় থাকতেন। তাদের দুই পুত্র ও এক কন্যাসন্তান রয়েছে।

Advertisement

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের পরিদর্শক মো. ফারুক চিকিৎসকের বরাত দিয়ে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ঢামেক হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।

কাজী আল-আমিন/এমকেআর