ফ্যাসিবাদকে ফিরে আসতে দেওয়া হবে না বলে জানিয়েছেন বিএনপি নেতৃত্বাধীন সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রেস সচিব সালেহ শিবলী।
Advertisement
তিনি বলেন, ‘অন্তর্বর্তীকালীন সরকারের কিছু সীমাবদ্ধতা ছিল। তবে এর অর্থ এই নয় যে, বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের সরকার ফ্যাসিবাদী শক্তিকে আবারও ফিরে আসার সুযোগ দেবে।’
শুক্রবার (৩১ জুলাই) রাজধানীতে এক অনুষ্ঠানে সালেহ শিবলী এসব কথা বলেন। তিনি বলেন, ‘১৫ বছর দেশের মানুষ গুম-খুন হয়েছে। কিন্তু এখন দেশ গঠনের সময়। গালাগালি আর পলিটিক্স এক না। মনে হচ্ছে গালাগালিকে সংস্কৃতির অংশ করে নিচ্ছি। যত কিছুই হোক, কাঙ্ক্ষিত বাংলাদেশ পাবোই।’
আরও পড়ুন নিজে গাড়ি চালিয়ে উত্তর সিটির এলাকা পরিদর্শনে প্রধানমন্ত্রী‘১৫ বছর গুম-খুন যেভাবে গেছে, তারেক রহমানও প্রতিটি সাফারিংয়ের মধ্যে দিয়ে গেছেন। এখন তিনি বাংলাদেশের হাল ধরেছেন। কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়ার জন্য তারেক রহমান কাজ করছেন,’ যোগ করেন প্রেস সচিব।
Advertisement
তিনি জানান, দুটি বিষয়ে জাতীয় ঐক্য আছে। একটি হলো- ফ্যাসিবাদকে ফিরে আসতে দেওয়া হবে না। আর সব ধর্মের জন্য নিরাপদ ভূমি হবে বাংলাদেশ। রাজনীতিতে গুণগত পরিবর্তন শুরু হয়েছে। বন্দনার রাজনীতি থেকে বেরিয়ে আসতে হবে বলেও মন্তব্য করেন তিনি।
কেএইচ/একিউএফ